স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০২:১৬ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ডাচদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

ভারতে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩। আসরে অংশ নেওয়া দশ দলের প্রতিটিই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আজ হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড ও ১২ বছর পর বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমতো উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইনজুরির কারণে এই ম্যাচেও নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এই ম্যাচে জিমি নিশামের পরিবর্তে দলে ফিরেছেন লকি ফার্গুসন। বাকি দল অপরিবর্তিতই রয়েছে।

অন্যদিকে লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েও প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে পরাজিত হওয়া ডাচরা সেই ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। সাইব্রান্ড এঙ্গেলব্রান্ড ও রায়ান ক্লেন দলে এসেছেন।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ও ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), রায়ান ক্লেন, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, রোলেফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১২

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৩

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৪

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৫

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৬

দেশে আবারও ভূমিকম্প

১৭

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৮

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৯

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

২০
X