স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

একাই লড়ছেন লিটন

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ‍দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টস জিতে বোলিং করে ইংলিশ রান পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশ দল। বাংলাদেশকে ৩৬৫ রানের বিশাল টার্গেট দেয় বাটলার-মালানরা। বোলিংয়ের মতো বাংলাদেশের ব্যাটিংও হচ্ছে যাচ্ছেতাই ৫০ রানের আগেই প্যাভিলিয়রে ফেরত চার বাংলাদেশী ব্যাটার। তবে ব্যাটারদের আসা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন টাইগার ওপেনার লিটন দাস।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিলেন লিটন। প্রথম ওভারেই হ্যাটট্রিক বাউন্ডারিতে রানের খাতা খুলেন এই ওপেনার। তবে পুরোপুরি ব্যর্থ আরেক ওপেনার তানজিদ তামিম। তরুণ এই ওপেনার কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না। দ্বিতীয় ওভারে রেইস টপলির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছেন। পরের বলেই ফিরেছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। শান্ত গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরায় ১৪ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতেই দুই উইকেট হারানোর পর উকেটে এসেছিলেন সাকিব। লম্বা পথ পাড়ি দিতে সাকিবের কাঁধে অনেক দায়িত্ব ছিল। তবে ধর্মশালায় ব্যর্থ হলেন বাংলাদেশ অধিনায়ক। ষষ্ঠ ওভারের চতুর্থ বলটি ব্যাক অফ ল্যান্থ ডেলিভারী ছিল টপলির। সেখানে লাইন মিস করে বোল্ড হয়েছেন সাকিব। ১ রান করে সাকিব ফেরায় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে পারলেন না মেহেদি হাসান মিরাজও। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আজ ব্যাটিংয়ে আসেন পাঁচ নম্বরে। যেখানে বড় ইনিংস প্রয়োজন ছিল। কিন্তু পারলেন না মিরাজ। নবম ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৭ বলে ৮ রান।

বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে খেলছেন লিটন। হ্যাটট্রিক বাউন্ডারিতে ইনিংস শুরু করা লিটন আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ৩৮ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। সঙ্গী হিসেবে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৩ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১১

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১২

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৩

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৪

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৫

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৬

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৭

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৮

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

১৯

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

২০
X