মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে ২৪৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

আউট হয়ে মাঠ ছাড়ছেন মুশফিক। ছবি : সংগৃহীত
আউট হয়ে মাঠ ছাড়ছেন মুশফিক। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় ৫৬ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। অভিজ্ঞ মুশফিকুর রহিমের ফিফটিতে কিউইদের ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে সাকিব বাহিনী।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম।

টস হেরে ইনিংস উদ্বোধন করতে এসে শূন্য রানে আউট হন লিটন কুমার দাস। তিনে ব্যাটিং করতে আসা মিরাজকে নিয়ে শুরুর ধাকা কাটিয়ে ওঠার দায়িত্ব নেন আরেক ওপেনার তানজিদ তামিম। কিন্ত দলীয় ৪০ রানে ফিরের সময় ব্যাক্তিগত ১৬ রানে লকি ফার্গুসনের বলে প্যাভিলিয়নে ফেরেন বাঁহাতি এই ওপেনার। দলীয় ৫৬ রানে মিরাজ ও শান্তকে হারায় বাংলাদেশ।

তিনে ব্যাটিং করতে নেমে ৪৬ বলে ৩০ রান করেন মিরাজ। তিন বলের ব্যবধানে ব্যাক্তিগত ৭ রানে আউট হন ইনফর্ম শান্তও। ৫৬ রানে চার ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক সাকিব ও উইকেটকিপার ব্যাটার মুশফিক। পঞ্চম উইকেট জুটিতে ৯৬ রানরে জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে রাখেন তারা। কিন্তু লকি ফার্গুসনকে ছক্কা হাঁকানোর পরের বলে আবারও ছক্কা মারতে গিয়ে ৪০ রানে আউট হন টাইগার অধিনায়ক।

সাকিবের বিদায়ের পর বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৪৮তম ফিফটি পাওয়া মুশফিক। ২৫ বলে ১৩ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তরুণ তাওহীদ হৃদয়। দুই ছক্কায় ১৭ রান করেন পেসার তাসকিন। মাহমুদউল্লাহ ৪৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এছাড়া ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১০

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১১

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১২

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৩

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৪

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৫

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৬

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৭

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৮

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৯

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

২০
X