স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ফিফটি পূরণ করার পথে মুশফিকের শট। ছবি : সংগৃহীত
ফিফটি পূরণ করার পথে মুশফিকের শট। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমখি হয়েছে বাংলাদেশ। ৫৬ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। উইকেটকিপার মুশফিকুর রহিমের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫৬ রানের মধ্যে তামিম, লিটন, মিরাজ ও শান্তর উইকেট হারায় টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি তুলে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

টস হেরে ইনিংস উদ্বোধন করতে এসে শূন্য রানে আউট হন লিটন কুমার দাস। কিউই পেসার ট্রেন্ট বোল্টকে ফাইন লেগ দিয়ে ছক্কা মারতে গিয়ে ম্যাট হেনরির হাতে ধরা পড়েন ডানহাতি ওপেনার। দলীয় ৪০ রানে ফিরে যান আরেক ওপেনার তানজিদ তামিম। ব্যক্তিগত ১৬ রানে লকি ফার্গুসনের বলে আউট হন বাঁহাতি এই ওপেনার।

৫৬ রানে টানা দুই উইকেট হারায় বাংলাদেশ। তিনে ব্যাটিং করতে নামা মিরাজ ও শান্তকে ফিরিয়ে দেন ফার্গুসন ও ফিলিপস। লিটনের মতো ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ফাইন লেগে ধরা পড়েন মিরাজ। ৪৬ বলে ৩০ রান করেন এই অলরাউন্ডার। তিন বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন শান্তও। মাত্র ৭ রানে আউট হয়ে যান ইনফর্ম এই ব্যাটার।

৫৬ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলছেন অধিনায়ক সাকিব ও উইকেটকিপার ব্যাটার মুশফিক। দুজনের অবিচ্ছিন্ন ৭৮ রানরে জুটিতে এগোচ্ছে বাংলাদেশ। সাকিব ২৩ রানে অপরাজিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১০

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১১

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১২

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৩

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৪

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৫

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৬

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৭

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৮

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৯

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

২০
X