স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১০:০৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের কাছেও বিপর্যস্ত বাংলাদেশ

মিচেল-উইলিয়ামসনের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত
মিচেল-উইলিয়ামসনের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইংলিশদের কাছে ১৩৭ রানে হারার পর এবার কিউইদের কাছে হারের ব্যবধান ৮ উইকেটে।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৪৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের জোড়া ফিফটিতে ৮ উইকেটে হাতে রেখে ২৪৮ রান তোলে ব্লাকক্যাপসরা।

২৪৬ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ১২ রানের মাথায় আগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা রবীন্দ্রকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ৮০ রানের জুটি গড়েন। ৪৫ রানে সাকিবের বলে আউট হন ওপেনার কনওয়ে। ড্যারিল মিচেলকে ১০৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ৭৮ রানের সময় শান্ত’র ছোড়া থ্রো হাতের আঙুলে লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কিউই অধিনায়ক। ৬৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন মিচেল। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও সাকিব একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ইনিংস উদ্বোধন করতে এসে শূন্য রানে আউট হন লিটন কুমার দাস। ব্যক্তিগত ১৬ রানে লকি ফার্গুসনের বলে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৫৬ রানের মাথায় মিরাজ ও শান্তর উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৩০ ও ৭ রান করেন ইনফর্ম শান্ত। ৫৬ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পঞ্চম জুটিতে ৯৬ রান সংগ্রহ করেন। তাদের পার্টনারশিপে বড় সংগ্রহের পথে এগোতে থাকে টাইগাররা। কিন্তু লকি ফার্গুসনকে ছক্কা হাঁকাতে গিয়ে ৪০ রানে কাটা পড়েন টাইগার অধিনায়ক। ৪৮তম ফিফটি পূরণ করে ৬৬ রানে বোল্ড হন মুশফিক। তাওহীদ হৃদয় ১৩ রানে আউট হলে দুইশর নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষদিকে পেসার তাসকিনের ১৭ এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪১ রানে ইনিংসে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এ ছাড়া ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১০

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১২

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

১৩

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

১৫

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১৬

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১৭

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১৮

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৯

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

২০
X