স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

ধর্মীয় অনুশাসন পালনের জন্য বরাবরই সংবাদের শিরোনামে থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা। সেঞ্চুরির পর মাঠে সেজদা, অনুশীলন চলাকালীন জামায়াতে নামাজ পড়তে অভ্যস্ত বাবর-রিজওয়ানরা। ভারতে বিশ্বকাপ চলাকালীন মাঠে নামাজ পড়েন মোহাম্মদ রিজওয়ান। আর এ ঘটনায় পাকিস্তান উইকেটকিপারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন ভারতের আইনজীবী বিনীত জিন্দাল।

রিজওয়ানের বিরুদ্ধে বিনীত জিন্দালের অভিযোগের খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। সংবাদমাধ্যমটি পাক কিপারের বিরুদ্ধে আনা অভিযোগের একটি অনুলিপিও প্রকাশ করেছে। যেখানে রিজওয়ানের বিরুদ্ধে খেলাধুলার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে পাঠিয়েছেন ভারতীয় আইনজীবী বিনীত জিন্দাল।

অভিযোগপত্রে জিন্দাল লিখেছেন, ‘আমার অভিযোগ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে মাঠের মধ্যেই নামাজ পড়েন পাক উইকেটকিপার, যা ভারতীয়দের কাছে নিজের ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরার প্রতীকী চিত্র বলেই মনে হয়েছে, যা খেলাধুলার সঙ্গে চেতনাবিরোধী।’

বিনীত জিন্দাল আরও লিখেছেন, ‘রিজওয়ানের এ ধরনের কাজ খেলোয়াড়ের মধ্যে ম্যাচের চেতনাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। মাঠে নিজের ধর্মকে উপস্থাপন এবং সংবাদ সম্মেলনে গাজার মানুষদের জয় উৎসর্গ করাটা রিজওয়ানের ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের সত্যায়ন।’

ভারতীয় আইনজীবী অভিযোগপত্রে জানিয়েছেন, ‘২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। সেদিন জয়ের পরও মাঠে নামাজ পড়েছিলেন রিজওয়ান। বিভিন্ন ধর্মের মানুষের সামনে নিজের ধর্মকে উপস্থাপন করার সুযোগ হিসেবে ক্রিকেট ম্যাচকে ব্যবহার করছে রিজওয়ান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X