স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

২০০৭ বিশ্বকাপের পুনরাবৃত্তির অপেক্ষায় বাংলাদেশ

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ক্রিকেটে বাংলাদেশ-ভারত লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। আর সেই লড়াইটা যদি হয় বিশ্বকাপের মতো ইভেন্টে, তবে তো কথাই নেই! ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে দারুণ এক অর্জন আছে বাংলাদেশের। ২০০৭ সালে ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শচীন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়দের ৫ উইকেটে বিধ্বস্ত করেছিল টাইগাররা। এবার ভারতে চলমান আসরে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে ২০০৭-এর পুনরাবৃত্তি ঘটাতে বদ্ধপরিকর সাকিব বাহিনী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

২০০৭ সালে প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। দুদলের প্রথম দেখাতেই বিশ্বকাপের মঞ্চে ভারতকে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন আসরে ভারতের বিপক্ষে জয় বঞ্চিত রয়েছে টাইগাররা।

বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয়বারের মতো ভারতকে হারানোর স্বপ্নে বিভোর বাংলাদেশ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ধরাশয়ী হওয়ার পর এবার রোহিত শর্মাদের হারিয়ে ২০০৭-এর পুনরাবৃত্তি ঘটানোই লক্ষ্য টাইগার শিবিরে।

বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত ওয়ানডে সংস্করণে মোট ৪০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জয় পেয়েছে ৩১টি ম্যাচে এবং বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচে। এ ছাড়া দুদলের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ ও ভারতের সর্বশেষ ১০ লড়াইয়েও এগিয়ে রয়েছে রোহিত-কোহলিরা। তাদের ৬ জয়ের বিপরীতে টাইগারদের জয় ৪টিতে। সবশেষ এশিয়া কাপে ভারতকে হারানোর স্মৃতি রয়েছে বাংলাদেশের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X