বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটের পর বল হাতে জেনসেন তাণ্ডব

রুটকে ফিরিয়ে জেনসেনের উল্লাস। ছবি : সংগৃহীত
রুটকে ফিরিয়ে জেনসেনের উল্লাস। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পাহাড়সম রানের জবাবে ২৪ রানের মধ্যে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছে ইংলিশরা।

শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরি ও মার্কো জেনসেনের টর্নেডো ইনিংসে ৭ উইকেটে ৩৯৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। টার্গেট পাড়ি দিতে গেয়ে শুরুতেই প্রোটিয়া পেসারদের তাণ্ডবে এলোমেলো হয়ে গেছে ইংলিশ ব্যাটিং লাইন আপ।

৪০০ রানের জবাবে দলীয় ১৮ রানে ফেরেন ওপেনার বেয়ারেস্টো। ২৩ রানে অভিজ্ঞ রুটকে ২ রানে সাজঘরে ফেরান মার্কো জেনসেন। একরানের ব্যবধানে বাঁহাতি ইনফর্ম ওপেনার মালানকেও ডি ককের হাতে বন্দি করেন এই প্রোটিয়া পেসার। আউট হওয়ার আগে মাত্র ৬ রান করেন ইংলিশ ওপেনার।

এর আগে মুম্বাইয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দ্বিতীয় বলেই ইনফর্ম কুইন্টন ডি কককে হারিয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় জুটিতে ১২১ রান যোগ করেন রাসি ফন ডার ডুসেন ও রেজা হেনড্রিকস। ২০তম ওভারে ইংলিশদের খেলায় ফিরিয়েছিলেন লেগস্পিনার আদিল রশিদ। ডুসেনকে ৬০ রানে সাজঘরে ফেরত পাঠান এই ইংলিশ স্পিনার। অধিনায়ক টেম্বা বাভুমার অসুস্থতার কারণে ওপেনিংয়ে নামা রেজা ৭৫ বলে ৮৫ রানে আউট হন।

প্রোটিয়াদের রান পাহাড়ে বড় অবদান ক্লাসেন এবং জেনসেনের। মাত্র ৭৭ বলে ১৫১ রানের বিধ্বংসী এক জুটি উপহার দেন দুজনে। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন। ৬৭ বলে ১২ চার এবং ৪ ছক্কায় ১০৯ রানের ইনিংস সাজান তিনি। জেনসেন অপরাজিত ছিলেন ৭৫ রানে। তার ৪২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৬ ছক্কার মার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X