স্পোর্টম ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশদের তুলাধোনা করে চারশোর টার্গেট দিল প্রোটিয়ারা

ইংলিশদের তুলাধোনা করে চারশোর টার্গেট দিল প্রোটিয়ারা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করে হেনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে ইংলিশদের ৪০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা।

শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেন ৬৭ বলে ১০৯ এবং মার্কো জেনসেন ৪২ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন।

মুম্বাইয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দ্বিতীয় বলেই ইনফর্ম কুইন্টন ডি কককে হারিয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় জুটিতে ১২১ রান যোগ করেন রাসি ফন ডার ডুসেন ও রেজা হেনড্রিকস। ২০তম ওভারে ইংলিশদের খেলায় ফিরিয়েছিলেন লেগস্পিনার আদিল রশিদ। ডুসেনকে ৬০ রানে সাজঘরে ফেরত পাঠান এই ইংলিশ স্পিনার। অধিনায়ক টেম্বা বাভুমার অসুস্থতার কারণে ওপেনিংয়ে নামা রেজা ৭৫ বলে ৮৫ রানে আউট হন।

প্রোটিয়াদের রান পাহাড়ে বড় অবদান ক্লাসেন এবং জেনসেনের। মাত্র ৭৭ বলে ১৫১ রানের বিধ্বংসী এক জুটি উপহার দেন দুজনে। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন। ৬৭ বলে ১২ চার এবং ৪ ছক্কায় ১০৯ রানের ইনিংস সাজান তিনি। জেনসেন অপরাজিত ছিলেন ৭৫ রানে। তার ৪২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৬ ছক্কার মার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X