বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড

প্রোটিয়া বোলিংয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ইংলিশরা। ছবি: সংগৃহীত
প্রোটিয়া বোলিংয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ইংলিশরা। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ২০তম ম্যাচে যখন প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৩৯৯ রান করল তখনই অনেক ক্রিকেট ভক্ত ম্যাচের ফল দেখতে পারছিল তবে বিপক্ষ দলটি যে ছিল বাজবলের পতাকা বহনকারী ইংল্যান্ড। তাই হয়তো ইংলিশদের ৪০০ রানের টার্গেট দেওয়ার পরেও দর্শকদের আশা ছিল জমজমাট একটা রান চেজ দেখার তবে সেই আশাতে জল ঢেলে রুট-স্টোকসদের ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

শনিবার (২১ অক্টোবর) ভারত বিশ্বকাপের ২০তম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে হেনরিখ ক্লাসেনের ঝড়ো শতকে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২২ ওভারে ১৭০ রান তুলতেই শেষ হয় ইংলিশদের ইনিংস। তাতে দক্ষিণ আফ্রিকা ২২৯ রানের বড় জয় পায়।

বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচে দ্বিতীয় বলেই ইনফর্ম কুইন্টন ডি কককে হারিয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। তবে দ্বিতীয় জুটিতে ১২১ রান যোগ করেন রাসি ফন ডার ডুসেন ও রেজা হেনড্রিকস সেই শুরুর শেষ ঘটান। ২০তম ওভারে ইংলিশদের খেলায় ফেরান লেগস্পিনার আদিল রশিদ। ডুসেনকে ৬০ রানে সাজঘরে ফেরত পাঠান এই ইংলিশ স্পিনার। অধিনায়ক টেম্বা বাভুমার অসুস্থতার কারণে ওপেনিংয়ে নামা রেজা ৭৫ বলে ৮৫ রানে আউট হন।

এরপর অল্পরানে ডেভিড মিলার আউট হওয়ার পর শুরু হয় ক্লাসেন শো। প্রোটিয়াদের রান পাহাড়ে বড় অবদান ক্লাসেন এবং জেনসেনের। মাত্র ৭৭ বলে ১৫১ রানের বিধ্বংসী এক জুটি উপহার দেন দুজনে। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন। ৬৭ বলে ১২ চার এবং ৪ ছক্কায় ১০৯ রানের ইনিংস সাজান তিনি। জেনসেন অপরাজিত ছিলেন ৭৫ রানে। তার ৪২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৬ ছক্কার মার।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন রিচ টপলি। ৮.৫ ওভারে তিনি দিয়েছেন ৮৮ রান। ২টি করে উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। সুবিধা করতে পারেননি ডেভিড মালান, জো রুট, বেন স্টোকসরাও। এই তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। টপ অর্ডার ব্যর্থতার দিনে ফেইল করেছে ইংলিশ মিডল অর্ডারও। তাতে দলীয় ১০০ রানে ৮ উইকেট হারায় তারা।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও শেষ দিকে মার্ক উড ও গাস এটকিনসন কিছুক্ষণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তবে সেটা কেবলই খানিকটা ব্যবধান কমিয়েছে। হার থেকে বাঁচাতে পারেনি।

বিশাল এই হারে পয়েন্ট টেবিলের নয়ে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১০

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১১

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১৩

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১৪

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৬

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৮

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৯

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

২০
X