স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:১২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ - দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস। ছবি : সংগৃহীত
বাংলাদেশ - দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা এখন পর্যন্ত সুখকর নয়। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচে হার। আত্মবিশ্বাস এর তলানিতে থাকা টাইগাররা আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মাঠে নামবে এই বিশ্বকাপের রান মেশিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুপুর আড়াইটায় শুরু হওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

চোট কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন তাওহীদ হৃদয়। মূলত অফফর্মের কারণেই একাদশ থেকে ছিটকে গেলেন এই ব্যাটার। এর আগে টানা ৪ ম্যাচ খেলেও সুবিধা করতে পারেননি তিনি।

বাংলাদেশের নিয়মিত অধিনায়ক ফিরলেও টেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে গত ম্যাচের মতোই প্রোটিয়াদের নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার একাদশে এসেছে এক পরিবর্তন। লুঙ্গি এনগিদিও জায়গা হারিয়েছেন চোঁটের কারণে। সেই জায়গায় সুযোগ মিলেছে লিজার্ড উইলিয়ামসের।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজার্ড উইলিয়ামস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X