স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০১:২৩ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর ‍সেঞ্চুরি নিয়ে রিয়াদের স্ত্রীর আবেগঘন ‍স্ট্যাটাস

পুরনো ছবি।
পুরনো ছবি।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্যমাত্রার জবাবে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চলতি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

যার বিশ্বকাপ দলেই থাকা নিয়ে ছিল বড় সংশয় সেই মাহমুদউল্লাহই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইতে ১১১ রানের ইনিংস খেললেন।

মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির দিনে মুখ খুলেছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মিস্টি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিস্টি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন মুমিন যদি আল্লাহর পরিকল্পনার ওপর সবর ও আস্থা রাখতে পারে তবে সে সেরা পুরস্কার পায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’

তিনি লিখেন, আমার স্বামী এমন একজন বিশ্বাসী। গত কয়েক মাস তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ।

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। ইনিংসটিতে দশটি চারের সঙ্গে তিনটি ছক্কার মার মারেন টাইগার অলরাউন্ডার।

১৯৯৯ বিশ্বকাপ আসরে অভিষেক হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এরপর পেরিয়ে যায় দীর্ঘ ষোল বছর। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন মাহমুদুল্লাহ। সেই আসরে দুটি সেঞ্চুরি করেছিলেন টাইগার অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও দুটি সেঞ্চুরিতে মাহমুদুল্লাহকে ছুয়েছিলেন। তবে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য এক সেঞ্চুরি তুলে টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার কে। সেই সঙ্গে বিশ্ব আসরে প্রথম বাংলাদেশী হিসেবে তিন শতকের কৃতিত্ব গড়েন রিয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১০

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১১

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১২

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৩

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৪

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৬

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৭

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৮

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

২০
X