স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপ বাছাই

ওমানকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা  

ম্যাচ  জয়ের নায়ক হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত
ম্যাচ জয়ের নায়ক হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত

আসছে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আইসিসির সহযোগী দেশ ওমানকে ১০ উইকেটে হারায় লঙ্কানরা। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে ৩০.২ ওভারে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় ওমান। জবাবে ৩৫ ওভার বাকি থাকাতে বিনা উইকেট ১০০ রান তুলে জয় নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হাসারাঙ্গা।

জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স পার্ক ক্লাবে আজ শুক্রবার মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও ওমান। দুদলের ক্রিকেট শক্তি এবং ঐতিহ্যর ফারাক আকাশ-পাতাল হলেও টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাই শুরু করা ওমান ছিল দারুণ ছন্দে। তাই অনেকে ভাবছিল কিছুটা হলেও লড়াই করতে পারবে এই দলটি। তবে প্রত্যাশা অনুযায়ী একদমই খেলতে পারেনি ওমান।

শুরুতে ব্যাটিংয়ে বিপর্যস্ত হওয়ার পর বোলিংয়েও একদমই পাত্তা পায়নি তারা তাতে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম হারের স্বাদ পেল ওমান। টস হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি ওমান। ২০ রানে প্রথম চার উইকেট হারায় জিশান মাকসুদের দল। লঙ্কান পেসার লাহিরু কুমারার বোলিং তোপে ধসে পড়ে তাদের টপ অর্ডার।

পঞ্চম উইকেটে ওপেনার জ্যোতিন্দো সিং ও আয়ান খানের ৫২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানো ইঙ্গিত ছিল ওমানের। তবে জ্যোতিন্দোকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন হাসারাঙ্গা। ওই একই ওভারে আরও দুই উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ৬০ বলে ৪১ রানের ইনিংস খেলেন আয়ান খান।

৯৫ রানের লক্ষ্য খুব সহজেই পেরিয়ে যায় লঙ্কানরা। ৫১ বলে দিমুথ করুনারত্নের ৬১ রানে মাত্র ১৫ ওভারে জয় তুলে নেয় লঙ্কানরা। আরেক ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে আসে ৩৭ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X