স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৪:১৪ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৪:১৭ এএম
অনলাইন সংস্করণ

মাহমুদউল্লাহ রিয়াদের অনুপ্রেরণা তার ছেলে

মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত

অনেক স্বপ্ন নিয়ে বিশ্বকাপের উদ্দেশ্য যাত্রা করা বাংলাদেশ ক্রিকেট দলের এই বিশ্বকাপ থেকে একমাত্র পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স। অন্য সবাই যখন ব্যর্থ তখন এই অভিজ্ঞ অলরাউন্ডারই একমাত্র টাইগারের মতো পারফরম্যান্স করেছেন। অথচ বিশ্বকাপের আগে দলে জায়গা পাওয়াই অনিশ্চিত ছিল তার। সিনিয়র ক্রিকেটার হলেও গত এক বছর দল থেকে ছিলেন ব্রাত্য। তবে সব অবহেলার জবাব বিশ্বকাপের মঞ্চেই দিয়েছেন রিয়াদ। টুর্নামেন্টের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স করে আসছেন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার রিয়াদ। ব্যাটিং অর্ডারে শুরুর দিকে সুযোগ না পেলেও ২৬৪ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, গড় ৬৬। এবারের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানও তিনি।

তবে বিশ্বকাপের আগে রিয়াদের পারফরম্যান্স চিন্তার কারণ ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য। ফিটনেস এবং রানখরা বেশ ভোগাচ্ছিল এই ক্রিকেটারকে। সেখান থেকে ফিরে আসতে কঠোর পরিশ্রম করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এসময় তাকে অনুপ্রেরণাও যুগিয়েছেন তার প্রিয়জনরা। তাদের একজন রিয়াদের বড় ছেলে রাইদ।

বিশ্বকাপ শুরুর পর ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণার বার্তা দিয়েছিলেন রাইদ। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। ভিডিওতে বাবার উদ্দশ্যে রাইদ বলেন, 'আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা, তুমি আমার গল্পের নায়ক।'

ভারতে বসে ছেলের এই অনুপ্রেরণার বার্তা দলের সদস্যদের সঙ্গে একসাথে বসে দেখেছেন রিয়াদ। ছেলের এই বার্তা নিয়ে কোনো মন্তব্য না করলেও সেটা যে তাকে বেশ অনুপ্রেরণা জুগিয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়।

রিয়াদ বিশ্বকাপে মান রাখলেও বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্স বেশ হতাশাজনক। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মোটে একটিতে জিতেছে টাইগাররা। তাতে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটেছে টাইগারদের। আগামী ৬ অক্টোবর নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X