স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারে, আটক ১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। ছয় ম্যাচের ছয়টিতেই জিতে রানরেটে পিছিয়ে দুই নম্বরে রয়েছে স্বাগতিকরা। ৭ ম্যাচের ৬টিতে জিতে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে শীর্ষ দুই দলের লড়াই দেখতে দর্শকদের আগ্রহও বেশ তুঙ্গে। আর এই সুযোগে ৫ গুণ বেশি দামে টিকিট বিক্রি করতে গিয়ে আটক হয়েছেন এক কালোবাজারি।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সমর্থকদের কাছে। টিকিটের ব্যাপক চাহিদার কারণে ৫ গুণ বেশি দামে কালোবাজারে টিকিট বিক্রি শুরু হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, অঙ্কিত আগারওয়াল নামের এক ব্যক্তিকে টিকিট কালোবাজারি করার কারণে আটক করেছে কলকাতা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি টিকিট জব্দ করেছে পুলিশ। ২৫০০ টাকা দামের প্রতিটি টিকিট ১১০০০ হাজার টাকা করে বিক্রি করেছেন অঙ্কিত। এমনটায় জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিশ্বকাপের শুরু থেকেই গ্যালারিতে দর্শক না থাকা নিয়ে আলোচনা-সমালোচনা বিদ্যমান রয়েছে। কিন্তু সব ম্যাচ দর্শকদের অনুপস্থিতি ছিল না। ভারত-পাকিস্তান কিংবা ভারত-ইংল্যান্ড ম্যাচেও টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তাছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের ভুয়া টিকিট বিক্রি করে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এ ঘটনায় ৪ জন কালোবাজারিকে আটকও করেছিল পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১০

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১২

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৩

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১৪

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৫

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৬

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৭

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৮

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৯

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

২০
X