বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথে বাগড়া দিতে পারে বৃষ্টি

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এবারের ওয়ানডে বিশ্বকাপে শুরুতে সেমিফাইনালে যাওয়া সাম্ভাব্য দলের তালিকায় পাকিস্তানের নাম থাকলেও টানা কয়েক হারে সে স্বপ্ন ভেস্তে যেতে বসেছিল তাদের। অবশ্য শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেই আশা এখনো টিকে আছে। বাকি দুটি ম্যাচে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় তারা। যদিও এ দুটি ম্যাচে শুধু জিতলেই চলবে না, আরও অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপরও নির্ভর করতে হবে পাকিস্তান দলকে। এই যদি কিন্তুর একটি আবার হতে পারে প্রকৃতি। দুই দলের সেমিতে ওঠার লড়াইয়ে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি।

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস তেমন সুখকর কিছু বলছে না। অ্যাকু ওয়েদারের পূর্বাভাস বলছে, বেঙ্গালুরুতে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। বেলা দেড়টায় (বাংলাদেশ সময়) বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সকাল ১১টায় ম্যাচ শুরু হবে, তাতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রথম ইনিংসের মাঝামাঝি থেকে বৃষ্টি বাগড়া দেওয়ার সম্ভাবনা বেশি। এমনকি ম্যাচ বাতিলের সম্ভাবনাও ফেলে দেওয়া যাচ্ছে না।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের নেট রানরেট ‍+ ০.৪৮৪। অন্যদিকে সমান ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ও -০.০২৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে পাকিস্তান। সেমিতে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড, ইংল্যান্ড-দুটো দলের বিপক্ষেই পাকিস্তানকে জিততে হবে। একই সঙ্গে নেট রানরেট ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ-এই দুইটি জিনিসের ব্যাপারেও বাবর আজমের দলকে মাথায় রাখতে হবে। যদি বেঙ্গালুরুতে আগামীকাল ঠিকমতো ম্যাচ হয়, তাহলে নেট রানরেট মাইনাস থেকে প্লাস করতে হলে পাকিস্তানকে ৮০ রানেরও বেশি রানের ব্যবধানে জিততে হবে কিউইদের বিপক্ষে। রান তাড়া করে জিততে হলেও পাকিস্তানকে সমান পরিমাণ রানের ওভার হাতে রেখে জিততে হবে। একই সঙ্গে নিউজিল্যান্ডকে হারতে হবে লঙ্কানদের কাছে।

যদি বৃষ্টির বাগড়ায় পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাতে পাকিস্তানের পয়েন্ট হবে ৭ আর ৯ পয়েন্ট হবে নিউজিল্যান্ডের। অন্যদিকে আফগানিস্তান যদি নিজেদের বাকি থাকা ৩ ম্যাচ সব জিতে যায়, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে যাবে তারা। যেখানে আফগানদের ম্যাচ বাকি রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X