বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সেমিফাইনাল খেলতে নিউজিল্যান্ডকে যে ব্যবধানে হারাতে হবে পাকিস্তানের

পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত
পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত

কলকাতায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে পাকিস্তান। একটি জয়ই ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে সেমিফাইনালে খেলার স্বপ্ন নতুন করে দেখাচ্ছে। প্রতিযোগিতার শেষ চারে জায়গা পৌঁছাতে হলে পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারাতেই হবে বাবর বাহিনীর। এমনকি ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষেও নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৭টি ম্যাচ খেলেছ পাকিস্তান। এর মধ্যে ৩টিতে জয়ের বিপরীতে ৪টিতেই পরাজিত হয়েছে বাবর আজমের দলকে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। আর চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে যেতে হলে, প্রথমত পরের ২ ম্যাচ জিততেই হবে। দ্বিতীয়ত, যতটা সম্ভব নেট রানরেট বাড়িয়ে নিতে হবে বর-রিজওয়ানদের।

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার লড়াইটা মূলত নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী শনিবার কিউইদেরই বিপক্ষে খেলতে নামবে বাবর বাহিনী। পাকিস্তান আগে ব্যাটিং করলে নিউজল্যান্ডকে হারাতে হবে ৮৩ রানে। আর পরে ব্যাটিং করলে জিততে হবে ৩৫ ওভারের মধ্যে বা কমপক্ষে ৯০ বল বাকি রেখে। এই ব্যবধানে জিতলেই নেট রানরেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে বাবর-রিজওয়ানদের।

গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানের হারায় নিউজিল্যান্ডের নেট রানরেট অনেক কমে গেছে। বর্তমান কিউইদের নেট রানরেট +০.৪৮৪ অন্যদিকে পাকিস্তানের নেট রানরেট –০.০২৪। পরের ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের নির্দিষ্ট ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালের পথে এগিয়ে যাবে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X