ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

একশর আগেই অলআউট জ্যোতিরা  

পুরুষদের মতো নারীদেরও অসহায় আত্মসমর্পণ। ছবি: সংগৃহীত
পুরুষদের মতো নারীদেরও অসহায় আত্মসমর্পণ। ছবি: সংগৃহীত

ক্রিকেটে বাংলাদেশ পুরুষ দলের অবস্থা শোচনীয়। টানা হারে বিশ্বকাপে সাকিবরা বাড়ির পথ ধরেছেন সবার আগে। পুরুষদের অবস্থা খারাপের মধ্যেই নারী দল টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, আশা ছিল ওয়ানডে সিরিজ নিয়েও। তবে ওয়ানডেতে পুরুষদের দেখানো পথই অনুসরণ করল নারীরা। বিশ্বকাপে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছিল সাকিবরা। এবার বাংলাদেশের নারীরাও সুবিধা করতে পারল না পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হতাশা উপহার দিয়েছেন জ্যোতি-ফারজানারা।

পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শনিবার (৪ নভেম্বর) মাঠে নামে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দর্শকদের হতাশই করেছেন তারা। পাকিস্তান নারী দলের কাছে মাত্র ৮১ রানেই অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে থাকে বাংলাদেশ দল। দলীয় ১৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দল। এরপর দলীয় ২৫ রানে ফিরে যান স্বর্না আক্তারও। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে লড়াই করতে থাকেন ফাহিমা খাতুন। তবে ব্যক্তিগত ১৪ রান করে ফেরেন জ্যোতি।

পরিবর্তীতে রিতু মনিকে নিয়ে এগোতে থাকলেও ব্যর্থ হন ফাহিমা, ফিরে যান ১৮ রান করে। এরপর রিতু মনিও পারেননি দলের হাল ধরতে। ফিরেছেন ১৪ রান করে। ৬৪ রানে ৭ উইকেট ধুঁকছিল বাংলাদেশ দল।

পরবর্তীতে বড় কোনো জুটি আর এগোয়নি বাংলাদেশ দলের হয়ে। দ্রুত বাকি তিন উইকেট পড়ে গেলে ৮১ রানেই অলআউট হয়ে যায় জ্যোতির দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাদিয়া ইকবাল এছাড়া ৩ উইকেট নেন নিদা দার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১০

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১১

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১২

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৩

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৫

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৬

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৭

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৮

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

২০
X