কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের পর এবার ওয়েনডেতে সফরকারীদের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টাইগ্রেস স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের।

সোমবার (৩০ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি।

টাইগ্রেসদের মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ড বাই তালিকায় আছেন অলরাউন্ডার সালমা। এ ছাড়া ১৬ সদস্যের স্কোয়াডে ফিটনেস সাপেক্ষে বিবেচনা করা হয়েছে সুলতানা খাতুনকে। পাকিস্তানের বিপক্ষে আগামী ৪, ৭ ও ১০ নভেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজটি চট্টগ্রামে অনুষ্ঠিত হলেও ওয়ানডে তিনটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দুদলের সিরিজটি আইসিসির নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে স্বীকৃত।

১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মুস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।

স্ট্যান্ড বাই : সালমা খাতুন, শরিফা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X