বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:১০ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের জন্য পাকিস্তানের দরকার রেকর্ড ৪০২ রান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। প্রতিযোগিতায় টিকে থাকতে জয়ের বিকল্প নেই দুদলের সামনে। এমন সমীকরণের ম্যাচে বাবর আজমের দলকে জয়ের জন্য ৪০২ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। রাচীন রবীন্দ্র সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন।

বেঙ্গালুরুতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। দলীয় ৬৮ রানের মাথায় ওপেনার কনওয়েকে ৩৫ রানে ফেরান পাক পেসার হাসান আলি। দ্বিতীয় উইকেটে ১৮০ রানের বিশাল জুটিতে কিউইদের রানের পাহাড়ে তোলেন রবীন্দ্র ও উইলিয়ামসন। মাত্র ৮৮ বলে চলতি বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি পূরণ করেন ব্ল্যাক ক্যাপস ওপেনার। ১৫টি চার ও ১টি ছক্কায় ১০৮ রানের ক্যামিও খেলেন রবীন্দ্র।

বাংলাদেশের বিপক্ষে থ্রোতে হাতের আঙুলের চোটে ইনজুরিতে পরেছিলেন অধিনায়ক উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে ফিরেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরেই ৭৯ বলে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসটি ১০ চারের সাথে ২ ছক্কায় সাজান উইলিয়ামসন। শেষ দিকে চ্যাপমানের ২৭ বলে ৩৯, ফিলিপসের ২৫ বলে ৪১ ও স্যান্টনারের অপরাজিত ২৬ রানে চড়ে বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো ৪০০ পার করে নিউজিল্যান্ড। মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X