ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দলে সাকিবের বদলি এনামুল

এনামুল হক বিজয়। পুরোনো ছবি
এনামুল হক বিজয়। পুরোনো ছবি

শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে সাকিব আল হাসানের বদলি হিসেবে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে দেখা যাবে না সাকিবকে।

এনামুলকে সাকিবের বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি। এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ইভেন্ট টেকনিক্যাল কমিটি তাকে খেলার অনুমতি দিল। বদলি খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগে। আজ আইসিসির ওয়েবসাইটে এনামুলকে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছে।

বিজয় বাংলাদেশের জার্সি গায়ে ৪৫টি ওয়ানডে খেলেছেন। উইকেটরক্ষক ও টপ-অর্ডার ব্যাটার বিজয় ২৯.৯৫ গড়ে ৩টি শতকসহ ১২৫৮ রান করেছেন। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলবেন। এর আগে ২০১৫ বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। সেবার স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে ছিটকে যান দল থেকে। এরপর আর ঠিকঠাক সুযোগই পাননি জাতীয় দলে। সাকিবের ইনজুরিতে বলা যায় এক ম্যাচের আশা নিয়ে আবারো বিশ্বকাপে।

বাংলাদেশের হয়ে সবশেষ সেপ্টেম্বরে এশিয়া কাপে মাঠে নেমেছিলেন বিজয়। সে ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেন এই ডানহাতি। তবে এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে আর দলে জায়গা পাননি তিনি। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের স্কোয়াডেও তাকে বিবেচনায় নেওয়া হয়নি। বরং তরুণ তানজিদ হাসান তামিমেই আস্থা রাখে টাইগাররা। এবার সাকিবের চোটে কপাল খুলল তার। ৩০ বছর বয়সী এনামুলকে সাকিবের বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি।

এর আগে, এক বিবৃতিতে বিসিবি জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে বাম হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব। এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে। শুধু বিশ্বকাপের শেষ ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ঊরুর পেশির চোটে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি সাকিব। ওই ম্যাচে অধিনায়কত্ব করেন সহঅধিনায়ক শান্ত। শেষ ম্যাচেও তার কাঁধেই পড়বে দায়িত্ব। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X