স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্টোকসের সেঞ্চুরিতে ৩৪০ রানের পাহাড়ে ইংলিশরা

সেঞ্চুরি হাঁকানোর পর বেন স্টোকস। ছবি : সংগৃহীত
সেঞ্চুরি হাঁকানোর পর বেন স্টোকস। ছবি : সংগৃহীত

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কাটছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। একটি মাত্র জয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে ইংলিশরা। বাজে পারর্ফরম্যান্সের কারণে বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়েছে জস বাটলার বাহিনী। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করতে বেন স্টোকসের সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে পাহাড়সম ৩৪০ রানের তার্গেট দিয়েছে ইংল্যান্ড।

বুধবার (৮ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। অলরাউন্ডার বেন স্টোকস সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার ডেভিড মালান ৮৭ রান করেন।

পুনেতে টস জিতে ব্যাটিং করতে ঝোড়ো সূচনা পায় ইংল্যান্ড। দলের ৪৮ রানের মাথায় ১৫ রানে ফিরেন ওপেনার জনি বেয়ারেস্টো। আরেক ওপেনার ডেভিড মালান ৭৪ বলে ৮৭ রানের ক্যামিও খেলেন। ১০টি চার ও ২টি ছক্কার মার মারেন এই ইংলিশ ব্যাটার। পাঁচ ও ছয় নম্বরে নামা হ্যারি ব্রুক ১১ ও জস বাটলার ৫ ব্যর্থ হয়ে ফিরে যান। ১৯২ রানের মাথায় ৬ উইকেট হারায় ইংল্যান্ড।

সপ্তম উইকেটে ১২৯ রানের জুটি গড়েন বেস স্টোকস ও ক্রিস ওকস। ক্যারিয়ারের পম সেঞ্চুরিতে ৮৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার। ৬টি করে চার ও ছক্কা মারেন স্টোকস। ক্রিস ওকস ষষ্ঠ ফিফটিতে ৪৫ বলে ৫১ রানে আউট হন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডাচদের হয়ে ব্যাস ডি লিডে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১১

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৩

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৪

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৫

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৬

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৭

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৮

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৯

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

২০
X