স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না স্টোকস

বেন স্টোকস। ছবি : সংগৃহীত
বেন স্টোকস। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে খেলছেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ডান কাঁধের ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হয়েছে এই গুরুত্বপূর্ণ টেস্ট থেকে, যেখানে সিরিজ নির্ধারণ হয়ে যাবে। স্টোকসের অনুপস্থিতিতে দ্য ওভালে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন অলি পোপ।

এই সিদ্ধান্ত ইংলিশ শিবিরের জন্য এক বড় ধাক্কা। সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে ম্যাচসেরা হওয়া স্টোকস ছিলেন দুর্দান্ত ফর্মে। ব্যাট হাতে চার টেস্টে করেছেন ৩০৪ রান, ম্যানচেস্টারে একটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। বল হাতেও ছিলেন সমান কার্যকর- ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই।

চতুর্থ টেস্টে ভারতের দীর্ঘ ব্যাটিং ইনিংসের কারণে স্টোকসকে করতে হয় টানা ৩৫ ওভারের বেশি বোলিং। সেই সময়ই তাকে কাঁধে ব্যথা অনুভব করতে দেখা যায়। এরপর বুধবার সংবাদ সম্মেলনে স্টোকস নিজেই জানালেন, ‘কাঁধের এক মাংসপেশিতে মারাত্মক টিয়ার হয়েছে, নামটা উচ্চারণ করতেও পারছি না! সিদ্ধান্ত নিতে অনেক সময় নিয়েছি, কিন্তু ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এমন চোট নিয়ে খেললে দলের অন্যদের বিপদে ফেলতে পারতাম।’

ইংল্যান্ড একাদশে চার পরিবর্তন

স্টোকস ছাড়াও দল থেকে বাদ পড়েছেন জোফরা আর্চার, ব্রায়ডন কার্স এবং স্পিনার লিয়াম ডসন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন তিন নতুন মুখ—গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন এবং জশ টাং। এছাড়া মিডল অর্ডারে সুযোগ পেয়েছেন তরুণ জেকব বেটেল, যিনি ব্যাট করবেন ছয় নম্বরে।

ইংল্যান্ডের একাদশ (৫ম টেস্ট):

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেটেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।

চার ম্যাচ শেষে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। তারা লিডসে প্রথম টেস্টে জেতে ৫ উইকেটে এবং লর্ডসে জেতে এক রোমাঞ্চকর ম্যাচে। ভারতের একমাত্র জয় ছিল দ্বিতীয় টেস্টে, বার্মিংহামে, শুবমান গিলের নেতৃত্বে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে।

তবে ওভালে ভারতের রেকর্ড ভালো নয়। এখানে ১৫ টেস্ট খেলে জয় মাত্র দুটো- প্রথমটি ১৯৭১ সালে আজিত ওয়াদেকরের অধিনায়কত্বে, দ্বিতীয়টি ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X