কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০১:১৭ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৪:২৮ এএম
অনলাইন সংস্করণ

টিম মিটিংয়ের তথ্য ফাঁস : সুজন-হাথুরুর দিকে আঙুল

বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ম্যাচের আগে আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে অস্বস্তি। পুনেতে প্রথম দিনের অনুশীলন শেষে মিটিংয়ে বসেছিল টিম ম্যানেজমেন্ট। সেখানে খেলোয়াড় ও কোচদের উদ্দেশে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। মিটিংয়ের কিছুক্ষণ পরই সেটা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে; বিষয়টি ভালোভাবে নিতে পারেননি ডোনাল্ড নিজেই।

গোপন বৈঠকের কথা বাইরে ছড়িয়ে পড়ায় অবাক হয়েছেন তিনি। বিস্ময় প্রকাশ করে ডোনাল্ড জানিয়েছেন, তার ধারণা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কিংবা দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনদের মধ্যে কেউ একজন খবরটি ফাঁস করেছেন।

জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন ডোনাল্ড—গুঞ্জনের সত্যতা যাচাই করতে ডোনাল্ডের সঙ্গে যোগাযোগ করে কালবেলা। অনেকটা অবাক হয়ে তিনি বলেছেন, ‘এটি অবাক করার মতো বিষয় যে, আজকের প্রাইভেট টিম মিটিংয়ের আলোচনা বিশ্বের সবাই জেনে গেল। আমি জানি না, কীভাবে এটি বাইরে গেল! হয়তো কোচ (হাথুরু) বা চাচা (সুজন)... আমি নিশ্চিত নই।’

তবে সত্যতা নিশ্চিত করে এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘যেহেতু সবাই জানে, তো আমি বলছি—এটি শতভাগ সত্য। শনিবারের ম্যাচের (অস্ট্রেলিয়া) পর আমি বাড়ি ফিরে যাচ্ছি, দক্ষিণ আফ্রিকায়।’

২০২২ সালের মার্চে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপর গত দেড় বছর তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের দেখভাল করেছেন। এর জন্য বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ডোনাল্ড বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ফাস্ট বোলারদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। তারা গত কয়েক বছর ধরে যেভাবে নিজেদের এগিয়ে নিয়েছে, আমি গর্বিত। তাদের আমি নিজের বন্ধু হিসেবে গণ্য করি।’

চলে গেলেও পেসারদের মনে থেকে যাবে ডোনাল্ডের, সেটাই নিশ্চিত করেছেন তিনি। টিম মিটিংয়ে তাসকিন-শরিফুলদের উদ্দেশে কী বলেছেন, সেটাও জানালেন কিংবদন্তি এই পেসার, ‘আজকে আমি তাদের বলেছি, বাংলাদেশের বাস আমাকে সেঞ্চুরিয়ন পার্ক থেকে তুলে এনেছে এবং পুনেতে রেখে যাচ্ছে। এটি আনন্দের কিছু নয়। কখনোই আনন্দের নয়। কারণ আপনি দারুণ সম্পর্ক তৈরি করেছেন, শুধু দল নয়, ফাস্ট বোলিং একটি ইউনিটও। এই ছেলেদের নিয়ে আমি সত্যিই গর্বিত।’

অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই এমন কিছু ভাবছিলেন তিনি। বিসিবির পক্ষ থেকে আরও এক বছর থাকার প্রস্তাব দেওয়া হলেও সেটা নিতে চাননি তিনি। পরিবারের সঙ্গেই সময় দিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। তিনি বলেছেন, ‘বিসিবি আমাকে আরও এক বছর কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি নিশ্চিত নই, এই এক বছরে বাংলাদেশকে ঠিক কোন পর্যায়ে নিতে পারব।’ চলে যাওয়ায় এখন আর সে রকম কিছু ভাবতে হচ্ছে না ডোনাল্ডের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

১২

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

১৪

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

১৫

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

১৭

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

১৮

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

১৯

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

২০
X