স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও থাকেননি ডোনাল্ড   

বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিংয়ের অভাবনীয় উন্নতির প্রধান কারিগর ধরা যেতে পারে টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। তবে বিশ্বকাপ দিয়েই শেষ হচ্ছে এই প্রোটিয়ার বাংলাদেশ অধ্যায়। জাতীয় দলের পেস বোলিং কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল বিসিবি। তবে পারিবারিক কারণে ডোনাল্ড আর এই দায়িত্বে থাকতে চান না বলে আগেই জানিয়ে দিয়েছেন, বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বিশ্বকাপ দিয়েই। তার সময়ে বাংলাদেশের পেস বোলারদের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। আগের বোলিং কোচ ওটিস গিবসনের সময় থেকে পেসারদের দিনবদলের যে শুরু, সেটিকেই আরও এগিয়ে নিয়ে যান ডোনাল্ড। যদিও চলতি বিশ্বকাপে ঠিক প্রত্যাশা পূরণ করতে পারেননি পেসাররা।

তবে তার কাজে খুশি বলেই বিসিবি তাকে দায়িত্বে রেখে দিতে চেয়েছিল বলে জানালেন জালাল ইউনুস। বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে তিনি জানান, বিশ্বকাপের শুরুর দিকেই বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানান ডোনাল্ড।

বিসিবি তাকে বিশ্বকাপের পরেও দায়িত্ব চালিয়ে যেতে বললে তখন তিনি জানান যে তিনি থাকতে চান না। ধর্মশালাতেই জালাল ইউনুসকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন পারিবারিক কারণে তিনি থাকতে চান না। পরে বিসিবি তাকে বলে যে, ‘ঠিক আছে, কলকাতায় গিয়ে আবার কথা হবে আপনার সঙ্গে।’ কলকাতায় যখন কথা হলো, তখনও বলেছে যে পারিবারিক কারণেই থাকতে চায় না।”

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে ডোনাল্ড শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন বলেও গুঞ্জন আছে। তবে সে ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করলেন জালাল ইউনুস, “আমাকে পারিবারিক সমস্যার কথাই বলেছে। তারপর অন্য কোথাও দায়িত্ব নিলে তো আমাদের জানার উপায় নেই।”

নতুন পেস বোলিং কোচ আনা নিয়ে বিসিবি এখনও সেভাবে চিন্তা করেনি বলেই জানালেন জালাল ইউনুস।

বিশ্বকাপ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সাপোর্ট স্টাফের আরও কয়েকজন সদস্যের। তাদেরই একজন দলের অ্যানালিস্ট শ্রীনিভাস চান্দ্রাসেকারানের মেয়াদও বাড়ছে না। ভারতীয় এই অ্যানালিস্ট শুক্রবার গভীর রাতে সামাজিক মাধ্যমে জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবারের ম্যাচ দিয়েই বাংলাদেশ দলকে বিদায় জানাচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X