স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদায়ের আগে শিষ্যদের যা বললেন ডোনাল্ড  

বাংলাদেশের বোলারদের সঙ্গে অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বোলারদের সঙ্গে অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল মূলত বরাবরই স্পিননির্ভর। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দল স্পিননির্ভরতা কাটিয়ে পেস বোলিংয়ের দিকে ঝুঁকেছে। বোলিংয়ে এই অভাবনীয় পরিবর্তনের জন্য বোলারদের সাথে আরও একজনকেও কৃতিত্ব দিতে হবে, তিনি হলেন টাইগারদের পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। নিম্নমানের এক পেস বোলিং ইউনিট থেকে সমীহ জাগানো এক বোলিং ইউনিটে পরিণত করা এই কোচকে অবশ্য আর তাসকিন-শরীফুলদের পরামর্শ দিতে দেখা যাবে না। আগামীকালের অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে ‘সাদা বিদ্যুতের’।

২০২২ সালের মার্চে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপর গত দেড় বছর তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের তুলে এনেছেন সমীহ জাগানো পেস অ্যাটাক হিসেবে। এর জন্য অবশ্য বিসিবির কাছে অবশ্য কৃতজ্ঞ ডোনাল্ড। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ফাস্ট বোলারদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। তারা গত কয়েক বছর ধরে যেভাবে নিজেদের এগিয়ে নিয়েছে, আমি গর্বিত। তাদের আমি নিজের বন্ধু হিসেবে গণ্য করি।’

চলে গেলেও পেসারদের মনে থেকে যাবে ডোনাল্ডের, সেটাই নিশ্চিত করেছেন তিনি। বিদায়ের আগে টিম মিটিংয়ে তাসকিন-শরিফুলদের উদ্দেশে কী বলেছেন, সেটাও জানালেন কিংবদন্তি এই পেসার, ‘আজকে আমি তাদের বলেছি, বাংলাদেশের বাস আমাকে সেঞ্চুরিয়ন পার্ক থেকে তুলে এনেছে এবং পুনেতে রেখে যাচ্ছে। এটি আনন্দের কিছু নয়। কখনোই আনন্দের নয়। কারণ আপনি দারুণ সম্পর্ক তৈরি করেছেন, শুধু দল নয়, ফাস্ট বোলিং একটি ইউনিটও। এই ছেলেদের নিয়ে আমি সত্যিই গর্বিত।’

অবশ্য বাংলাদেশ দল ছাড়লেও তার পরবর্তী ঠিকানা কোথায় হবে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। পুনে থেকে সরাসরি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় যাবেন এই কিংবদন্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X