ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১০:২৩ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ বিশ্বকাপে চোখ সোহানের

নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত
নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত

অনেক আশা নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে যে লক্ষ্য নিয়ে গিয়েছিল সে লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। রাউন্ড রবিন লিগেই বাদ পড়েছে টাইগাররা। ভারতে সেই ব্যর্থ মিশনে দলে ছিলেন না বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। মূলত অফফর্মের কারণে স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে আসন্ন ২০২৭ বিশ্বকাপ নিয়ে এখন থেকেই স্বপ্ন বুনছেন এই উইকেটকিপার ব্যাটার।

এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার অভিজ্ঞতা আছে সোহানের। তবে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাননি তিনি। তাই এই ফরম্যাটের বিশ্বকাপে খেলাটা তার কাছে এখনো স্বপ্নই রয়ে গেছে।

দেশের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি বা তিনটি খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। অবশ্যই আশা আছে নিজেকে যেন ওইভাবে গুছিয়ে নিতে পারি। ২০২৭ বিশ্বকাপে যেন থাকতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। এটার জন্য যে প্রসেসটা মেইটেইন করা দরকার আমি সেই প্রক্রিয়াটা মেনে চলছি। নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব যেন নিজের শতভাগ দিতে পারি।’

ওয়ানডেতে সাত বা আটেই সাধারণত দেখা যায় সোহানকে। তবে যেখানেই জায়গা পান মূলত ব্যাটার হিসেবেই দলে অবদান রাখতে চান। তিনি বলেন, ‘আমি স্লগার হতে চাই না। আমি প্রপার ব্যাটার হতে চাই। প্রপার ব্যাটারদের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে (কি করতে হবে)। দলের প্রয়োজনে আসলে আমি যে কোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত।’

‘কিন্তু আমার মনে হয় না আমি নির্দিষ্ট কোনো জায়গার জন্য বসে আছি, আমি এখন পুরোপুরি মুক্ত। একটা ব্যাটসম্যানের যেসব জায়গায় ব্যাটিং করা দরকার, যে আত্মবিশ্বাসের দরকার, দলের জন্য যতটা অবদান দরকার, এই জিনিসটা আমি তৈরি করার চেষ্টা করছি। আমি একটা প্রক্রিয়ার মধ্যে আছি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।' আরও যোগ করেন এই উইকেটকিপার ব্যাটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১০

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১১

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১২

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৩

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৪

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৫

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৭

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

১৮

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

১৯

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

২০
X