স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১১:১০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

ভালো খেলার পরও বেতন বন্ধ নারী ক্রিকেটারদের

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেট মাঠে সফলতা পেলেও দীর্ঘদিন ধরে বেতন বন্ধ নিগার সুলতানা জ্যোতিরা। গত জুন মাসে টিম টাইগ্রেসদের বেতন ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও বাড়তি ও মূল বেতনই পাচ্ছেন না নারী ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকার সঙ্কট না থাকলেও ৪ মাস ধরে বন্ধ রয়েছে জ্যোতি-মুরুশিদাদের বেতন। জাতীয় দলের নিয়মিত কয়েকজন নারী ক্রিকেটার বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে বেতন হচ্ছে না বা কবে নাগাদ হবে এ বিষয়ে কিছুই জানেন না ক্রিকেটাররা।

বাংলাদেশ নারী দলের বেতন বন্ধের বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বেতন না পাওয়া নিয়ে অন্য কোনো ইস্যু নেই। আমাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করার কাজ একটু বাকি ছিল। আর এই কারণেই বেতন বন্ধ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সব বেতন পরিশোধ করব।’

নারী ক্রিকেটারদের বেতন না হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। এক কর্মকর্তা জানান, ‘ক্রিকেটারদের চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আমরা তালিকা তৈরি করে বোর্ডে জমা দিয়েছি। বোর্ড এখনও চুড়ান্ত অনুমোদন দেয়নি। এজন্য জ্যোতিদের বেতন প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়। তবে দু এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন ২৫ জন ক্রিকেটার। গত জুন মাসে ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টিম টাইগ্রেসদের সর্বোচ্চ বেতন এক লাখ টাকা এবং সর্বনিম্ন ৩০ হাজার।

সম্প্রতি টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X