স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর আয়োজক দেশ ছাড়া সরাসরি খেলবে র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। সরাসরি বিশ্বকাপে খেলতে তাদের আরও উন্নতি করতে হবে।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল (স্বাগতিক দেশসহ) সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। চলমান সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর মেহেদি হাসান মিরাজের দলের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে ৮১ রানের ব্যবধানে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের ফলে সরাসরি বিশ্বকাপ খেলার পথটা আরও কঠিন হলো টাইগারদের জন্য। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। স্বাগতিক দেশ ছাড়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি ৬টি দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট পাবে। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের ১০ম স্থানে থাকায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০ ও ইংল্যান্ডের ৮৮। ওয়েস্ট ইন্ডিজকে আসন্ন ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে পারলে শীর্ষ ৮-এ ঢোকার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে। আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে জিতলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। মিরাজ-মুস্তাফিজরা থাকবেন দশম স্থানেই।

ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশের সামনে একটাই পথ সেটা হলো র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থার উন্নতি করা। অন্যথায়, বাছাইপর্ব খেলতে হবে টাইগারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X