স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল রাচিনের নামের নেপথ্যে

রাচিন রবীন্দ্র। ছবি : সংগৃহীত
রাচিন রবীন্দ্র। ছবি : সংগৃহীত

এবারের ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে বলা যায় নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে। অভিষেক বিশ্বকাপেই নিজের প্রতিভা দিয়ে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। এই বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি শতকসহ এখন পর্যন্ত ৫৬৫ রান করেছেন রবীন্দ্র । চমকে দেওয়া এই প্রতিভা সম্পর্কে জানতে উদগ্রীব সব ক্রিকেট ভক্ত। ক্রিকেট ভক্তদের মধ্যে একটি গল্প দ্রুত ছড়িয়ে পড়েছে আর সেটি হচ্ছে তার নামের গল্প।

এক সাক্ষাৎকারে রাচিন নিজেই জানান, ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের নাম থেকেই নাকি তার নাম রাখা। তবে রাচিনের এই বক্তব্যের সঙ্গে একমত নন তার বাবা রবি কৃষ্ণমূর্তি।

বেঙ্গালুরুর আদি বাসিন্দা রবি অবশ্য রাচিনের নামের সাথে ভারতের এই দুই কিংবদন্তির নামের মিল কাকতালীয় বলেই ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে জানিয়েছেন । কাজের সূত্রে বেঙ্গালুরু থেকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে চলে গিয়েছিলেন রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃঞ্চমূর্তি ও মা দীপা। সেখানেই জন্ম কিউই এই তারকার। সন্তানের নাম রাখার সময়ে দীপার মাথায় আসে ‘রাচিন’ নামটা। সেটাই রেখে দেওয়া হয়। ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে, সেটাও ভাবেননি বেঙ্গালুরুর দম্পতি।

রাচিনের নামের ব্যাপারে রবি জানান, ‘ছেলের জন্মের সময় নাম নিয়ে খুব একটা আলোচনা করিনি। আমার স্ত্রী এই নামটা বলেন। বেশ সহজ নাম, উচ্চারণ করতেও সুবিধা। সেটাই রাখা হয়। কয়েক বছর পরে বুঝতে পারি, শচীন টেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের নামের কয়েকটা অক্ষর আমাদের ছেলের নামের সঙ্গে মিলে যায়। ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে বলেই এমন নাম রেখেছি, বিষয়টা মোটেই তেমন নয়। এটা কাকতালীয়। রাচিন নিজের ইচ্ছামতো জীবনে উন্নতি করুক, আমরা সবসময়ে ওকে সমর্থন করব।’

বেঙ্গালুরুর বাসিন্দা রাচিনের নামের শচীন-দ্রাবিড় উত্তরটিই ক্রিকেটপ্রেমীদের বেশ পছন্দ। তা নিয়ে যথেষ্ট আলোচনাও চলছে। তাই রাচিনের বাবার দেওয়া আসল তথ্য ক্রিকেটপ্রেমীদের কতটা প্রভাবিত করবে, তা নিয়ে সংশয় থাকছেই। নামকরণ যেভাবেই হয়ে থাক, ক্রিকেট বিশ্বে রাচিন নামটি কেউ আর সহজে ভুলবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১০

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১১

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১২

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৩

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৪

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৫

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৬

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৭

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৮

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৯

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

২০
X