স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

নিতিন মেননকে দেখা যাবে দ্বিতীয় সেমিফাইনালের আম্পায়ার হিসেবে। ছবি: সংগৃহীত
নিতিন মেননকে দেখা যাবে দ্বিতীয় সেমিফাইনালের আম্পায়ার হিসেবে। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ত্রয়োদশ আসরের গ্রুপ পর্বের সব ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে। ১০ দলের মধ্য থেকে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। ভারত-নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া নিয়ে হওয়া সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫ ও ১৬ নভেম্বর। মুম্বাই ও কলকাতায় হওয়া সেমিফাইনাল দুটি পরিচালনা করার দায়িত্বে কারা থাকবেন তা আজ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ১৫ নভেম্বর হওয়া মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও রড টাকার। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টোক। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

এদিকে ১৬ নভেম্বর কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে হওয়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবরা ও নিতিন মেনন। টিভি তথা থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গাফানি। চতুর্থ আম্পায়ার মাইকেল গফ। আর ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

৯ ম্যাচের ৯টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ৭টি করে ম্যাচ জিতে জায়গা করে নেয় শেষ চারে। আর নিউজিল্যান্ড ৫টি ম্যাচ জিতে নিশ্চিত করে ফাইনালে ওঠার লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১১

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১২

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৩

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৪

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৫

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৬

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৮

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

২০
X