স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ওয়ানডে বিশ্বকাপ বাছাই 

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি 

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নের ইতি ঘটাল শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নের ইতি ঘটাল শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ খেলতে জয়ের বিকল্প ছিল না আয়ারল্যান্ডের। তবে পারল না আইরিশরা। রোববার বুলাওয়েতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে ১৩৩ রানের বড় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেয়া ৩২৫ রানের জবাবে ২০০ এর নিচে থামে আইরিশদের ইনিংস। ৩১ ওভারে ১৯২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

বি’ গ্রুপ থেকে আগেই সুপার সিক্স নিশ্চিত করা স্কটল্যান্ড ও ওমানের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও হারের তেতো স্বাদ পেল আয়ারল্যান্ড।

কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের বড় পুঁজি এনে দেন ওপেনার দিমুথ করুনারত্নে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৮ চারে ১০৩ রান করেন তিনি।

চারে নামা সাদিরা সামারাবিক্রমাও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিন অঙ্কে পৌঁছানো হয়নি তার। ৪টি চারে ৮২ রানে থামেন তিনি। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা খেলেন ৪২ রানের অপরাজিত ইনিংস।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট মার্ক অ্যাডারের। তিন উইকেট নেন পেসার ব্যারি ম্যাককার্থি।

৩২৫ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই লঙ্কান পেসার লাহিরু কুমারা ও কাসুন রাজিতার বোলিংয়ে ৬.২ ওভারের মধ্যে পল স্টার্লিং ও তাঁর সঙ্গে ওপেনিংয়ে আসা অ্যান্ডি ম্যাকব্রাইনকে হারায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পরের উইকেটগুলো ভাগ করে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাশুন শানাকা ও মহীশ তিকসানা। হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিলেও ৫ উইকেট নিয়েছেন। এ নিয়ে টানা তিন ম্যাচে ৫ উইকেট নিলেন এই লেগ স্পিনার। লঙ্কান বোলারদের দাপটের দিনে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন কার্টিস ক্যাম্ফার।

ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। এ নিয়ে টানা দুটি বিশ্বকাপে খেলতে পারছে না আইরিশরা।

দিনের অন্য ম্যাচে ওমানকে ৭৬ রানে হারিয়েছে স্কটল্যান্ড। করুনারত্নের মতো প্রথম সেঞ্চুরি পেয়েছেন স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেনও। ওমানের বিপক্ষে ম্যাকমুলেনের ১২১ বলে ১৩৬ রানের ইনিংসে স্কটল্যান্ড আগে ব্যাটিং করে তোলে ৫০ ওভারে ৩২০ রান। জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান তুলেই থামে ওমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X