বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সংগ্রহ ১০০ পার

ব্যাটিং করছেন লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত
ব্যাটিং করছেন লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রতিযোগিতার মেগা ফাইনালে টস হেরে ব্যাটিং নেমে দারুণ শুরু করেছিল আয়োজক দেশটি। টানা দুই ওভারে রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারকে হারিয়ে চাপে পড়ে ভারত। ৮১ রানের মধ্যে ৩ উইকেট হারানো স্বাগতিকরা ১৬তম ওভারে দলীয় শতরান পূরণ করেছে।

আহমেদাবাদের মেগা ফাইনালে নিজের আক্রমণাত্মক খেলা বজায় রাখেন রোহিত শর্মা। জশ হ্যাজেলউডের প্রথম ও তৃতীয় ওভারে ৩টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে শুরু করেন ভারত অধিনায়ক। ইনিংসের পঞ্চম ওভারে ভারত শিবিরে আঘাত হানেন অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক। শুভমান গিলকে অ্যাডাস জাস্পার হাতে ক্যাচ দিতে বাধ্য করান এই বাঁহাতি পেসার। ৭ বলে মাত্র ৪ রানে সাজঘরে ফেরত যান ভারত ওপেনার।

ওয়ানডাউনে ক্রিজে আসেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারি বিরাট কোহলি। স্টাকের করা সপ্তম ওভারে টানা ৩টি চার মারেন কোহলি। সাত ওভারেই ৫০ রান তোলে ভারত। তবে ১০ম ওভারের চতুর্থ বলে ভারত অধিনায়ককে ফেরত পাঠান ম্যাক্সওয়েল। মাত্র ৩১ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। ১১তম ওভারে ৪ রানে সাজঘরে ফিরে যান আইয়ার। সেমিফাইনালের সেঞ্চুরিয়ানকে দ্রুতই তুলে নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

তবে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটে দলীয় ১০০ সংগ্রহ করেছে ভারত। ইনিংসের ১৬তম ওভারে এ রান স্কোরবোর্ডে যোগ করে স্বাগতিকরা। কোহলি ৩৫ এবং রাহুল ১২ রানে ক্রিজে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে বিষ্ণোই গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ২৪

রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

তথ্য চাইতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

১০

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

১১

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

১২

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

১৩

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

১৫

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

১৮

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

২০
X