ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩৮ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

তৃতীয় দিনের শুরুতে উল্টো লিড নিল কিউইরা

সাউদির ব্যাটেই লিড পেয়েছে কিউইরা। ছবি: সংগৃহীত
সাউদির ব্যাটেই লিড পেয়েছে কিউইরা। ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের ৮ উইকেট নিয়ে কিছুটা স্বস্তিতেই ছিল বাংলাদেশ। নাজমুল হাসান শান্তর দলের আশা ছিল তৃতীয় দিনের শুরুতেই কিউইদের অলআউট করা। উইলিয়ামসনকে বারবার জীবন দিলেও শেষ পর্যন্ত কিছুটা লিড পাওয়ার স্বপ্ন ছিল স্বাগতিকদের। তৃতীয় দিন সকালে দ্রুত কিউইদের ফিরিয়ে দিয়ে স্বল্প লিডও সিলেটের এই পিচে হতে পারত সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ।

কিন্তু দুই উইকেট হাতে থাকা নিউজিল্যান্ডই উল্টো এগিয়ে গেছে মানসিক ভাবে। তৃতীয় দিনের শুরুতে কাইল জেমিসন এবং টিম সাউদির বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে সকালে দেখেশুনেই এগিয়ে নিয়ে গিয়েছে কিউইদের। নিউজিল্যান্ডকে দিয়েছেন মহামূল্যবান লিড। ২৬৪ রানে ৮ম উইকেট পতনের পর নবম উইকেটে এই দুজন গড়েছেন ৪৯ রানের জুটি। তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়া শুরু হয়েছে বাংলাদেশের।

ম্যাচের ১০১ ওভার শেষে ৬ রানের লিডে আছে কিউইরা। দ্রুত এই শেষ দুই উইকেট নিতে না পারলে বিপদে পড়তে পারে বাংলাদেশ।

অবশ্য তৃতীয় দিন সকাল থেকেই দুর্বল বোলিং করেছে বাংলাদেশ। একে একে আক্রমণে আনা হয়েছে তিন স্পিনার আর এক পেসারের সবাইকে। তবে উইকেট তো দূরে থাক ন্যূনতম চাপটাও সৃষ্টি করা হয়নি টাইগার বোলারদের। বরং ধৈর্য নিয়ে ব্যাটিং করে বাংলাদেশের হতাশাই বাড়িয়েছেন জেমিসন-সাউদি। দুজনের ১০৩ বলে অর্ধশত রানের জুটি টিকিয়ে রেখেছে নিউজিল্যান্ডকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X