শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

কিউইদের ৩৩২ রানের টার্গেট বাংলাদেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেট টেস্ট জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে বাংলাদেশ। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ফিফটিতে কিউইদের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

শুক্রবার (১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে কিউইদের জয়ের জন্য করতে হবে ৩৩২ রান। বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ১০৫ রান করেন। এ ছাড়া মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদী মিরাজ অপরাজিত ৫০ রান করেন। তৃতীয় দিনে নিউজিল্যান্ডের চেয়ে ৭ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ২৬ রানের মধ্যে ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে হারায় স্বাগতিকরা। ১৭ রানে জাকির ও প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৬ রান করা জয় এদিন মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় লিডের স্বপ্ন দেখান শান্ত-মমিনুল জুটি। ৪০ রানের সময় ভুল বোঝাবুঝিতে রান আউট হন মমিনুল।

চতুর্থ উইকেটে অভিজ্ঞ মুশফিককে সঙ্গে নিয়ে ৯৮ রানের আরও একটি কার্যকারী জুটি উপহার দেন অধিনায়ক শান্ত। প্রথম বাংলাদেশি টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে শতক হাঁকানোর বিরল রেকর্ড গড়েন বাঁহাতি এই ব্যাটার। ক্যারিয়ারের পঞ্চম শতকে ১০৫ রানে চতুর্থ দিনের শুরুতে সাজঘরে ফেরত যান শান্ত। দলীয় ২৭৮ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে ৬৭ রানে আউট হন মুশফিকুর রহিম। তবে শেষ পর্যন্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় কিউইদের সামনে ৩৩২ রানের টার্গেট দিতে সক্ষম হয় বাংলাদেশ। ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে ৫০ রানে অপরাজিত থাকেন মিরাজ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন এজাজ প্যাটেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১০

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১১

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১২

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৩

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৪

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৫

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৬

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৭

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৮

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৯

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

২০
X