স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচের তালিকায় বাংলাদেশ  

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের তালিকায় ‍আছে বাংলাদেশের ম্যাচও। ছবি : ‍সংগৃহীত
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের তালিকায় ‍আছে বাংলাদেশের ম্যাচও। ছবি : ‍সংগৃহীত

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি দিয়ে অবশেষে ৫ অক্টোবর পর্দা উঠবে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের। মঙ্গলবার (২৭ জুন) মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করে আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসি।

সূচি প্রকাশের পরপরই নিজেদের ওয়েবসাইটে গ্রুপপর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে বিশেষ নজর রাখতে বলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এরমধ্যে জায়গা পেয়েছে বাংলাদেশের প্রথম ম্যাচও। এ ছাড়াও রয়েছে ভারত-পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ম্যাচও।

এক নজরে আইসিসির চোখে গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচ:

১. ভারত-পাকিস্তান (অক্টোবর ১৫, আহমেদাবাদ)

সাধারণত ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ হলে পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকে সেই ম্যাচের দিকে। আর সেই ম্যাচ যদি বিশ্বকাপে হয় তাহলে ম্যাচ ঘিরে উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে যায়। এবারের বিশ্বকাপে ১৫ অক্টোবরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি হবে ভারতের আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

২. ইংল্যান্ড-নিউজিল্যান্ড (অক্টোবর ৫, আহমেদাবাদ)

২০১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি এবং উদ্বোধনী ম্যাচ—এই দুই শব্দই ম্যাচটির গুরুত্ব বুঝিয়ে দেয়। আক্রমণাত্মক খেলা ইংলিশদের কীভাবে সামাল দেয় কিউইরা তা দেখতে মুখিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

৩. ভারত-অস্ট্রেলিয়া (অক্টোবর ৮, চেন্নাই)

বর্তমান সময়ের অন্যতম সেরা দুটি দল বিশ্বকাপে মুখোমুখি হবে ৮ অক্টোবর। ২০২৩ বিশ্বকাপ শিরোপার অন্যতম দুই দাবিদারও ধরা হচ্ছে এই দুই দলকে। আর ভারতের প্রথম ম্যাচ হওয়ায় স্বাভাবিকভাবেই সবার বাড়তি নজর থাকবে এই ম্যাচের দিকে।

৪. অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (অক্টোবর ১৩, লখনৌ)

স্যান্ডপেপার ঘটনার পর থেকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ মানেই যেন বিশেষ কিছু। খেলোয়াড় এবং দর্শক উভয়েই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই ম্যাচের জন্য।

৫. বাংলাদেশ-আফগানিস্তান (অক্টোবর ৭, ধর্মশালা)

ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড ভালো। ওয়ানডে সুপার লিগে অন্য অনেক শক্তিশালী দলের চেয়েও বাংলাদেশ উপরে থেকে সুপারলিগ শেষ করেছে। গত কয়েক বছর ধরে ওয়ানডেতে প্রতিনিয়তই তারা বড় বড় দলকে হারাচ্ছে। অনেক কিছু নির্ভর করে বাংলাদেশে প্রথম ম্যাচে কী রকম করে তার ওপর। চাওয়া হবে উদ্বোধনী ম্যাচে রশিদ খানের আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করা। দর্শকরা তাকিয়ে থাকবে বাংলাদেশের সুপার লিগের ফর্ম কী আসলেই নজরে রাখার মতো নাকি ওটাকে একটা ফ্লুক বলা চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X