ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নাসুম ইস্যুতে বাংলাদেশের মিডিয়াকে নিম্নমানের বললেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে ও নাসুম আহমেদ। ছবি : সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে ও নাসুম আহমেদ। ছবি : সংগৃহীত

সিলেটে দেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া জয়ের পর ঢাকায় আগামীকাল শুরু হওয়া মিরপুর টেস্ট জিতে সিরিজ নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের। দ্বিতীয় ও শেষ টেস্টের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে নানা বিষয়ে কথা বলেন তিনি। দলের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় প্রসঙ্গত উঠে আসে নাসুম আহমেদ প্রসঙ্গ। সে সময় দেশের সংবাদমাধ্যমে হওয়া নাসুম ও তার দ্বন্দ্বের রিপোর্টের জেড়ে দেশের সংবাদ মাধ্যমগুলোকে নিম্নমানের বলেন বাংলাদেশের শ্রীলঙ্কান এই কোচ।

ভারত বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর আলোচনায় আসে নাসুম ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে টাইগার এই ক্রিকেটারকে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ উঠেছে খোদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। যা দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন হাথুরু।

আজকের ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই রেগে ওঠে হাথুরু বলেন, ‘যারা আমাকে একটু হলেও চিনেন, তারা জানেন এরকম কিছু করার মতো মানুষ আমি কিছুতেই নই।’

এসময় বাংলাদেশের মিডিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাথুরু। সরাসরি বলেন, ‘আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’ এরপর একজন সরাসরি প্রশ্ন করেন নাসুমকে চড় মারা নিয়ে, জবাবে হাথুরুর জবাব, ‘তুমি কী পাগল হয়েছো?’

সেদিন আসলে কী ঘটেছিল, এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘কী ঘটেছে আমি জানিই না! যারা সেদিন সেখানে উপস্থিত ছিল, তাদের জিজ্ঞাসা করুন। বুলশিট।’

এদিকে ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালান ইউনুস এ বিষয়ে বলেন, ‘যেহেতু (বিশ্বকাপ ব্যর্থতার) একটি কমিটি তদন্ত শুরু করে দিয়েছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ও রকম কিছু (নাসুমকে চড় মারার ঘটনা) ঘটে থাকলে নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। বিশ্বকাপের সময় কলকাতায় থাকার সময় এটা শুনেছিলাম। ওটা চড় ছিল না কি ধাক্কা বা অন্য কিছু, তা আমরা স্পষ্ট জানতাম না। তা ছাড়া ওখানে দলের সঙ্গে টিম ডিরেক্টর এবং ম্যানেজারও ছিলেন। কিছু ঘটে থাকলে তাদের জানার কথা। নিউজিল্যান্ড ম্যাচের পর আরও দুই ম্যাচ হয়ে যাওয়ার পরও কেউ (দলের) কিন্তু কোনো অভিযোগ করেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো, যা ৯৬ বছরের ইতিহাসে হয়নি

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১০

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১১

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১২

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৪

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৫

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৬

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৭

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৮

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৯

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

২০
X