স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্পিনারদের দাপটের দিনে এগিয়ে বাংলাদেশ

মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে ১১৭ রানে পিছিয়ে আছে কিউইরা। ছবি : সংগৃহীত
মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে ১১৭ রানে পিছিয়ে আছে কিউইরা। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টে স্পিনারদের দাপটে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টাইগারদের ১০ উইকেটের মধ্যে ৯টিই তুলে নেন কিউই স্পিনাররা। তবে স্বাগতিকদের স্বল্প রানে অলআউট করলেও স্বস্তিতে নেই ব্ল্যাক ক্যাপসরা। টাইগার স্পিনারদের দাপটে ৫৫ রান তুলতেই হারিয়ে বসেছে ৫ উইকেট। যথারীতি নিউজিল্যান্ডের পতন হওয়া উইকেটগুলোও তুলে নিয়েছে স্পিনাররা।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। এখনও প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে ১১৭ রানে পিছিয়ে আছে কিউইরা।

মিরপুরে প্রথম দিনে ৭৯ ওভারে খেলা শেষে দুই দল হারিয়েছে ১৫ উইকেট। শরীফুল ইসলাম শুধু প্রথম ওভারেই বোলিং করেন। নিউজিল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ও সপ্তম ওভারে দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথামকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। তারপর আরও একটি। কেইন উইলিয়ামসনকে ফিরিয়ে বড় আঘাত হানেন মেহেদী মিরাজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। মিরাজ ১৭ রান খরচায় তিন উইকেট, তাইজুলের ঝুলিতে আছে বাকি দুটি। কিউইদের হয়ে ড্যারিল মিচেল ১২ ও গ্লেন ফিলিপস ৫ রানে অপরাজিত আছেন।

এর আগে শেরে বাংলায় সাবধানী ব্যাটিংয়ে শুরু করে বাংলাদেশ। ইনিংসের ১১তম ওভারে দলীয় ২৯ রানে সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান। মাত্র ৮ রান সংগ্রহ করেন বাঁহাতি ওপেনার। পরের ওভারে মাহমুদুল হাসান জয় ১৪ রানে আউট হন। ২৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। ৪১ ও ৪৭ রানের মাথায় অধিনায়ক নাজমুল শান্ত ও মমিনুলের উইকেট হারায় টাইগাররা। এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার প্রথম চারটি উইকেট ভাগ করে নেন।

পঞ্চম উইকেটে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। ব্যক্তিগত ৩৫ রানে জেমিসনের বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। কিছুক্ষণের মধ্যে ১০২ বলে ৩১ রানে ফিলিপসের শিকার হন শাহাদাত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে ব্যাটারদের ব্যর্থতায় ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন স্পিনার মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস। এ ছাড়া এজাজ প্যাটেল দুটি এবং টিম সাউদি একটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X