স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২০ এএম
অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ

সিনিয়রদের ছাড়াই টাইগারদের বিপক্ষে খেলবে কিউইরা

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বুধবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই টেস্ট শেষেই অবশ্য দুই দলের সাক্ষাত শেষ হচ্ছে না। এবার অবশ্য লড়াইয়ের ভেন্যু বাংলাদেশ নয় নিউজিল্যান্ড। কিউইদের মাটিতে হবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

নভেম্বরে শেষ হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল কিউইরা। তবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে বিশ্বকাপ দলের মাত্র ৫ জন খেলোয়াড় রয়েছে।

বিশ্রামে রাখা হয়েছে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়াওে বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েকেও। চোটের কারণে বিবেচনা করা হয়নি ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, জিমি নিশামকে। আর নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

১৪ জনের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার। তারা হলেন আদি আশোক, জস ক্লার্কসন ও উইল ও'রুরকে। আদি আশোক খেলবেন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে।

বাংলাদেশের সঙ্গে চলমান টেস্ট স্কোয়াডে থাকা ইস সোধি খেলবেন শুধু প্রথম ওয়ানডে।

আগামী ১৭ ডিসেম্বর নেলসনে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২০ ও ২৪ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৭ ডিসেম্বর।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল

টম ল্যাথাম (অধিনায়ক), আদি আশোক (ম্যাচ ২, ৩), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জস ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও'রুরকে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়ং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X