স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের দ্বারপ্রান্তে জ্যোতিরা, যেভাবে দেখবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতিহাস গড়ার সামনে দাড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা নারী দলকে হারিয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার সিরিজ জয়ের দ্বারপ্রান্তে নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় এবং দ্বিতীয়টি পরিত্যক্ত হওয়ায় ১-০ তে এগিয়ে বাংলাদেশ। আজ প্রোটিয়াদের হারাতে পারলেই ঐতিহাসিক সিরিজ জয়ের কৃতিত্ব গড়বে বাংলাদেশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) কিম্বার্লিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের কোনো স্যাটেলাইট চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার না করলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ‘টফি’ সরাসরি দেখাবে।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে প্রোটিয়াদের হারায় নিগার সুলতানা জ্যোতিরা। মুর্শিদা খাতুনের ৬২ রান এবং অধিনায়ক জ্যোতির ২১ বলে ৩৪ রানের ইনিংসে ২ উইকেটে ১৪৯ রান তোলে বাংলাদেশ। জবাবে লেগ স্পিনার স্বর্ণা আক্তারের স্পিন ঘূর্ণিতে ১৩৬ রানে থামে প্রোটিয়ারা। ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন স্বর্ণা।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের শেষ ম্যাচটিতে জিততে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ দল। তবে প্রোটিয়াদের কাছে হারলেও সিরিজ হারবে না টিম টাইগ্রেস। আর হারলে নিজেদের মধ্যে শিরোপা ভাগাভাগি করে নেবে দুদল।

দুদলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ: শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), সুবহানা মুস্তারি, নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মন্ডল, মারুফা আক্তার, শামীমা সুলতানা, শরীফা খাতুন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, অ্যানারি ডার্কসেন, সুনে লুস, নন্দুমিসো সাঙ্গাস, এলিজ-ম্যারি মার্ক্স, সিনালো জাফটা (উইকেটকিপার), মাসাবাতা ক্লাস, তুমি সেখুখুনে ও নঙ্কুলুলেকো ম্লাবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১০

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১১

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১২

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৩

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৪

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৫

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৮

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৯

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

২০
X