বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

অলরাউন্ড নৈপুণ্যের পর যা বললেন রিশাদ

টাইগার অলরাউন্ডার রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
টাইগার অলরাউন্ডার রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়ে প্রস্তুতি দারুণভাবে সম্পূর্ণ করেছে বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস ও রিশাদ হোসেনের ফিফটিতে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ পায় টাইগাররা। সাত নম্বরে নেমে মাত্র ৫৪ বলে ৮৭ রানের পর বল হাতেও ৩ উইকেট শিকার করেন রিশাদ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শেষ দিকে ঝোড়ো ফিফটিতে টাইগারদের সংগ্রহ তিনশর বেশি করেন এই স্পিন অলরাউন্ডার।

প্রস্তুতি ম্যাচে রিশাদের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। কিউই একাদশকে হারিয়ে ম্যাচের শেষে কথা বলেন রিশাদ। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন নিয়ে ডানহাতি অলরাউন্ডার বলেন, ‘বেইসিকালি প্রথমত একটু ঠান্ডা কন্ডিশন। আমরা এসে দুই তিন দিন এডজাস্ট করার চেষ্টা করছি। ধীরে ধীরে আমরা প্র্যাক্টিস ম্যাচের দিকে গেছি। প্র্যাক্টিস ম্যাচ যখন শুরু হলো, তখন ওয়েদার বা ঠান্ডা এসব মাথায় ছিল না। চেষ্টা করছি, কন্ডিশনে মানায় নেওয়ার জন্য।’ নিজের ব্যাটিং নিয়ে রিশাদ বলেন, ‘অনেক দিন পর একটা সুযোগ পাইছি লং টাইম ব্যাটিং করার। চেষ্টা করছি উইকেটে থেকে রান করার। আর হচ্ছে বোলিং, ঠান্ডা কন্ডিশন। চেষ্টা করছি সব সময় নিজেকে গরম রাখার। আর হচ্ছে, যখন তখন বোলিং করতে হইতে পারে সেই টেন্ডেন্সিটা মাথায় ছিল, হাত গরম ছিল। সব কিছু নিয়ে মেন্টালি রেডি ছিলাম। সবকিছু ঠিক আছে। আর ইনশাআল্লাহ টিম ভালো কিছু করবে। দোয়া করবেন সবাই।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X