স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশ শুরু আজ : জেনে নিন রিশাদের ম্যাচ কবে কখন

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পার্থ স্কর্চার্স- সিডনি থান্ডারের ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিগ ব্যাশের। রোববার (১৪ ডিসেম্বর) সোয়া ২টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল। এবারের বিগ ব্যাশে চোখ থাকবে বাংলাদেশি সমর্থকদেরও। এই টুর্নামেন্টে এবার হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন।

গত মৌসুমেও একই দলে সুযোগ পেলেও বিসিবির অনুমতিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি রিশাদের। এবার বিসিবি থেকে আগেভাবেই ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে উড়াল দিয়েছেন এই টাইগার স্পিনার।

অনেকের মনেই প্রশ্ন, বিগ ব্যাশে রিশাদের ম্যাচ কবে, কখন। রিশাদের দল হোবার্ট হারিকেনসের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ তাদের। ২১ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ রেনগেডস। ২৬ ডিসেম্বর হোবার্টের প্রতিপক্ষ পার্থ। ২৯ ডিসেম্বর রিশাদের দল মাঠে নামবে আবারও রেনেগেডসের বিপক্ষে।

২০২৬ সালের প্রথম দিন তাদের প্রতিপক্ষ পার্থ। ৩ জানুয়ারি প্রতিপক্ষ সিডনি থান্ডার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদের দল মাঠে নামবে ৯ জানুয়ারি। জানুয়ারি ১১ ও জানুয়ারি ১৪ তারিখ তারা লড়বে যথাক্রমে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের বিপক্ষে।

বিগ ব্যাশে একাদশে বিদেশি খেলতে পারেন তিনজন। হোবার্টেও বিদেশি ক্রিকেটার আছেন তিনজন। রিশাদ ছাড়াও তারা দলে নিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে।

জর্ডান সর্বশেষ দুই মৌসুমেই হোবার্টে খেলেছেন। ডেথ ওভারে জর্ডানের ওপরই নির্ভর করে হোবার্ট। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা। জর্ডানের পর দ্বিতীয় কলে হোবার্ট দলে নিয়েছে রিশাদকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X