কালবেলা প্রতবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাটারা থানা জিতল জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট

জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অতিথিবৃন্দ ট্রফি ও পুরস্কার প্রদান করেন। ছবি : কালবেলা
জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অতিথিবৃন্দ ট্রফি ও পুরস্কার প্রদান করেন। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ভাটারা থানা ১-০ গোলে হাতিরঝিল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে। টানটান উত্তেজনা ও খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে ভরপুর এই ম্যাচে শেষ বাঁশির আগ পর্যন্ত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আকতার হোসেন এবং টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।

ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে ‘ভাটারা থানা চ্যাম্পিয়ান’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

আয়োজক হিসেবে বিএনপি ঢাকা মহানগর উত্তর এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় প্রশংসিত হয়েছে সর্বমহলে। খেলোয়াড়, দর্শক ও অতিথিদের অংশগ্রহণে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ হয়ে ওঠে এক অনন্য ক্রীড়ানুষ্ঠান, যা ভবিষ্যতের খেলাধুলামুখী প্রজন্ম গঠনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X