স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

কামিন্সকে স্টার্কের টেক্কা

২০১৫ সালে শেষবার ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছিলেন স্টার্ক। ছবি : সংগৃহীত
২০১৫ সালে শেষবার ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছিলেন স্টার্ক। ছবি : সংগৃহীত

দুবাইয়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলাম চলছে। মাত্র একঘণ্টা আগেই আইপিএল নিলামের ইতিহাস নতুন করে লিখেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার তার রেকর্ড অবশ্য একঘণ্টাও টিকল না। কামিন্সের রেকর্ড নিজের করে নিয়েছেন তারই জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক। এখন আইপিএলের সর্বোচ্চ দামধারী খেলোয়াড় মিচেল স্টার্ক।

স্যাম কারেনের ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড ভেঙে প্যাট কামিন্স হয়েছিলেন আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়। ঘণ্টাখানেকের মধ্যে তার রেকর্ডও ভেঙে গেল। ভাঙলেন তারই সতীর্থ মিচেল স্টার্ক।

স্টার্ক এবার আইপিএল খেলবেন এই ঘোষণা আসার পরপরই অস্ট্রেলিয়ার পেসারকে নিয়ে কাড়াকাড়ি পড়বে বলে ক্রিকেট বোদ্ধারা ধারণা করে, বাস্তবেও হয়েছে তাই। গুজরাট টাইটান্সের ২০ কোটি ৫০ লাখ রুপির ডাক কেড়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাতেই সবচেয়ে দামি খেলোয়াড়ের মর্যাদা পান স্টার্ক। ওখানেই শেষ নয়। একসময় ২৪ কোটি রুপিও ছাড়িয়ে যায়। আরও ৫০ লাখ রুপি বাড়িয়ে বলেছিল গুজরাট। কিন্তু একজন পেসারের জন্য মরিয়া থাকা কলকাতা হার মানেনি। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে নিজেদের করে নেয় দুইবারের চ্যাম্পিয়নরা।

২ কোটি রুপির ভিত্তিমূল্য পাওয়া স্টার্ক নিলামে আসার সাথে সাথেই তাকে নেওয়ার চেষ্টা শুরু হয়। ৯ কোটি ৬০ লাখ দাম ওঠা পর্যন্ত লড়াইটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। তারপর যোগ দেয় গুজরাট ও কলকাতা। সরে দাঁড়ায় মুম্বাই, দিল্লি। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় দুই দল ভেঙে দেয় সর্বকালের রেকর্ড।

স্টার্ক সবশেষ আইপিএল খেলেছেন ২০১৫ সালে। ২০১৪ ও ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৭ ম্যাচে ৩৪ উইকেট নেন বাঁহাতি পেসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১১

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১২

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১৩

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৪

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৬

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৭

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৯

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

২০
X