স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে শান্তর দোয়া প্রার্থনা

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই এবার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হাসান শান্তর নেতৃত্বের এই দলে নতুন মুখ বেশ কয়েকজন। নতুন এই ক্রিকেটারদের নিয়ে অবশ্য শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রস্তুতি ম্যাচে ভালো করলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতেই হেরে সিরিজ খুইয়ে বসে আছে শান্ত-লিটনরা। সিরিজ হারানোর পর এবার চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। এবার সেই হোয়াইটওয়াশ এড়াতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

৪৪ রানের ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভাগ্যের চাকা ঘোরেনি। টানা হারে ইতোমধ্যেই সিরিজ খুইয়ে বসা বাংলাদেশ আগামীকাল ভোরে তৃতীয় ম্যাচে মাঠে নামবে। শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানে কথা বলেন অনেক বিষয় নিয়ে।

অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া এবার নিউজিল্যান্ডে খেলছে বাংলাদেশ। শান্ত মনে করেন দলে অভিজ্ঞতার ঘটতি আছে। তবে জুনিয়রদের পারফরম্যান্সে খুশি তিনি।

শান্ত বলেন, ‘প্রথমত আমার কাছে মনে হয় এই দলটা আগের দল থেকে একটু নতুন। সেই তুলনায় আমি বলব বেশকিছু ভালো জিনিস ছিল আমাদের-আমি একটু আগেই যেটা বললাম রিশাদের বোলিং, শরিফুল নতুন বলে যেরকম বোলিং করছে। হ্যাঁ, ২০০৭ থেকে এখন পর্যন্ত লম্বা সময় চিন্তা করলে এই জায়গায় আরেকটু কীভাবে একটা দল হিসেবে আমরা খেলতে পারি, এটা ভাবতে হবে।’

শান্ত দেশবাসীর কাছে সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে চাইলেন দোয়া, ‘ব্যক্তিগত দুই-একটা পারফর্মম্যান্স হচ্ছে, কিন্তু দল হিসেবে ওই পারফর্মম্যান্সটা আসছে না। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরনের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ওই জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।’

নেপিয়ারে নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘এই কন্ডিশনে আগেও খেলেছি, টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় পরিকল্পনা আরেকটু বেটার হতে পারতো আমার ব্যাটিং নিয়ে। কিন্তু দুইটা ইনিংস গিয়েছে আমি চিন্তা করছি না কারণ একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিদিন রান করব এমন না। যেদিন রান করব সেদিন যেন ইনিংসটা ইমপ্যাক্টফুল হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ বাংলাদেশি

বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে : শাহে আলম

লেবাননে ৩১০ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা / এক বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় স্বজনরা

মাত্র তিন মাসেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ : হুইপ অপু

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী 

বিশাল লুটপাটের বাজেট : জামায়াত 

‘নভেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব’

রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো

১০

‘তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে’

১১

‘হিল্লা বিয়ে’, ইসলামে এর বিধান কী?

১২

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

১৩

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

১৪

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১৫

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

১৬

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

১৭

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

১৮

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

১৯

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

২০
X