শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের কথায় বিরক্ত পাপন

নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

চোটের জন্য ঢাকা টেস্টে খেলা হয়নি তামিম ইকবালের। চোট থাকা সত্ত্বেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে চান তিনি। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ অধিনায়ক। তামিম জানান, চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি, তবে ম্যাচ খেলবেন তিনি। ফিটনেস পরীক্ষা করতেই ম্যাচ খেলতে চান বাঁহাতি ওপেনার।

তামিমের এমন মন্তব্যের পর বিরক্ত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল রাতেই একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে, সে ফিট না; কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে, সে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি, আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’

শুধু পাপনই নন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নাকি বিরক্ত হয়েছেন। পাপনই জানালেন সেটা, ‘তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। হাতু (হাথুরুসিংহে) আমাকে ফোন দিয়ে আধঘণ্টা চিল্লাচিল্লি করছে। এটা কি সে পাড়ার খেলা পেয়ে গেছে নাকি! যে আমি ফিট আছি কিনা, তা খেলে দেখব। হয় আপনি ফিট, নয়তো ফিট না। ডাক্তাররাও কিছু পাচ্ছে না তো! আমি তো আসলে জানি না যে ও এই কথা বলছে। আমাকে এটা কোচ বলেছে। আমাকে কিছুক্ষণ আগে কোচ ফোন করেছিল। তামিম ফিট কিনা এটা নাকি খেলে দেখবে সে। আন্তর্জাতিক ম্যাচে কি এমন মনোভাব নিয়ে কেউ খেলতে নামে? এটা হয় নাকি! দেখি, কালকে মাঠে যাব এ জন্যই। আসলে ওর মনটাকে শক্ত করতে হবে। ওর ডিসিশন নিতে হবে, ও আসলে কী চায়। খেলব কি খেলব না, দেখি... এমন করেই যাচ্ছে। এর আগের ম্যাচেও তো তাই করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X