ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের জন্য দোয়া চাইলেন বিজয়

সাকিবের সঙ্গে এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত
সাকিবের সঙ্গে এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

লম্বা নির্বাচনী প্রচার শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা ক্ষণ গুনছেন ৭ তারিখ সকালের। কারণ রাত পোহালেই সারা দেশের ৩০০ সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে মাগুরা-১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে নাম লিখিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের অনেক সদস্য। এবার আনুষ্ঠানিক প্রচার শেষ হয়ে যাওয়ার পর সাকিবের সাথে দেখা করতে সাকিবের এলাকায় ছুটে গেছেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়।

সাকিবের সাথে দেখা হওয়ার পর বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্য দেশবাসীর কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন এনামুল হক বিজয়। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লেখেন, ‘ বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র এবার ভিন্ন পরিচয়ে। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজের দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজত করার উদ্যোগ। ব্যাট এবং বল হতে দেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার নিজের নতুন লড়াইয়ে সফল হবেন সেই দোয়া ও ভালোবাসা। দেশের মানুষ সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা।’

এর আগে অবশ্য সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারের শেষ সময়ে অংশ নিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা, সৌম্য সরকারসহ বেশ কয়েকজন। আগে থেকেই অবশ্য ক্রিকেটার ও টাইগার ক্রিকেট সংশ্লিষ্ট অনেককে তার সঙ্গে প্রচার চালাতে দেখা গেছে। সর্বশেষ গতকাল সাকিবের সঙ্গে দেখা করে ফের মাশরাফীর নড়াইলে গিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার সেই দলে যোগ দিলেন বিজয়, যদিও গতকাল সকালেই নির্বাচনী প্রচারের সময় শেষ হয়েছে। এ সময় তার সঙ্গে অন্যান্য ক্রিকেটাররাও ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X