বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে ৯ম আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরের আগেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতি ও মেগ ল্যানিংরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অজি নারীরা।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে মার্চের শেষে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ভারতে মেয়েদের আইপিএল শেষে টিম টাইগ্রেসদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ায় দেশের কন্ডিশন, উইকেট নিয়ে পরিষ্কার ধারণা নিতে চায় অস্ট্রেলিয়া। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দেবে রের্কড ৬ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সে দেশের কন্ডিশন, উইকেট সমন্ধে বাস্তব অভিজ্ঞতা নিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিরিজের চূড়ান্ত দিনক্ষণও নির্ধারিত হয়নি।

এবারই প্রথমবার বাংলাদেশ সফর করবে না অস্ট্রেলিয়ার নারীরা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সর্বশেষ ঢাকায় এসেছিল অজিরা। তবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলার বাঘিনীদের বিপক্ষে খেলবে মেগ ল্যানিং-এলিশা পেরীরা। সবমিলিয়ে প্রায় ১০ বছর পর আবারও বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী দল।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক শন ফ্লেগার বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি ভেন্যুতে আমাদের খেলা রয়েছে। সেসব মাঠ সম্পর্কে গবেষণা ও ধারণা নিতেই আমরা সেখানে খেলতে যাচ্ছি। উইকেট কীভাবে কাজ করে সেটিও আমরা দেখব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মিশরের ‘জয়’ কেড়ে নেয়া কে এই বিতর্কিত রেফারি

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

১০

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

১১

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ

১২

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

১৩

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

১৪

মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো

১৫

সেই সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

১৬

জয়ীতা নিয়ে ব্যস্ত অভিনেত্রী জয়ীতা রহমান

১৭

রাজকীয় সম্মাননা অর্জনে কবি-নাট্যকার আবু তাহেরকে সংবর্ধনা

১৮

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

১৯

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সম্পাদক মাসুদ

২০
X