কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ চলাকালেই হয়রানির শিকার দুই নারী ক্রিকেটার

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুই নারী ক্রিকেটার বর্তমানে চলমান আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন। ভারতীয় একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকালে ওই দুই নারী ক্রিকেটার টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকাশী রঙের জিন্স প্যান্ট, সাদা শার্ট আর মাথায় টুপি পরা ছিলেন ওই ব্যক্তি। তার নাম আকিল এবং বয়স ২৮ বছর বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে দুটি ধারায় মামলা হচ্ছে। একটি যৌন হয়রানির অপরাধে, অন্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুসরণ করার অভিযোগে। পুলিশ দাবি করেছে, ফৌজদারি অপরাধে আগেও অভিযুক্ত ছিলেন আকিল।

এই ঘটনায় ওই মুহূর্তে খেলোয়াড়রা তৎক্ষণাৎ তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় দ্রুত তাদের নিরাপদে হোটেলে ফিরিয়ে আনেন। পরে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই অস্ট্রেলীয় খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন।

সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে হোটেল থেকে বেরিয়ে দুই ক্রিকেটার যখন ক্যাফের দিকে যাচ্ছিলেন, তখন বাইকে এক যুবক তাদের অনুসরণ করেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই দুই ক্রিকেটারকে যৌন হয়রানি করেন। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X