স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ওপেনিং করা নিয়ে নিজের ভাবনা জানালেন স্মিথ

স্টিভেন স্মিথ। ছবি : সংগৃহীত
স্টিভেন স্মিথ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেটে ওপেনার বলতে সবাই একবাক্যে বুঝত ডেভিড ওয়ার্নারের নাম। অবশ্য পুরো ক্যারিয়ারজুড়ে ইনিংস ওপেন করা ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার বিখ্যাত টেস্ট জার্সিতে আর দেখা যাবে না। টেস্ট থেকে অবসর নিয়েছেন মারকুটে এই ওপেনার আর তার অবসরের পর অজিদের খুঁজতে হচ্ছে বিকল্প ওপেনার। আপাতত যেখানে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথকে পছন্দ ক্রিকেট অস্ট্রেলিয়ার।

বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ইনিংস ওপেন করতে স্মিথের আবার আগে থেকেই আগ্রহ। স্মিথ ওপেনিং করা সম্পর্কে বলেন, ‘আসলে গত কয়েক বছর ধরেই আমি (ক্রিজে) এসেছি অনেক রান হওয়ার পর, তখন বল অনেক নরম হয়ে যায়। কাভার এবং লেগ সাইডেও চারজনের মতো খেলোয়াড় থাকে, বোলারদের সোজা বোলিং করে, স্কোরবোর্ড আটকে রাখতে সমর্থ হয়। এটি আমাকে চুপচাপ থাকতে বাধ্য করেছে, রান করতে অনেক বল খেলতে হয়েছে। হয়তো নতুন বলে তা বদলাবে। একটু বেশি আক্রমণাত্মক ফিল্ডিং থাকবে, ফলে রান করতে বেশি গ্যাপ থাকবে। তর সইছে না আমার।’

ইনিংস উদ্বোধনের এই ভাবনা অবশ্য স্মিথের মাথায় নতুন নয়। গত অ্যাশেজেই নাকি ইনিংস ওপেন করতে চাচ্ছিলেন তিনি। গত মাসে আবারও এ প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। তবে সিডনি টেস্টের আগে তার কথা সেভাবে গুরুত্ব সহকারে নেওয়া হয়নি বলেও জানিয়েছেন স্মিথ।

তিনি বলেন, ‘আমি কয়েক সপ্তাহ ধরেই এটি বলার চেষ্টা করছি, এমনকি আমার তো মনে হয় পার্থের (টেস্ট) আগে থেকেই। ইংল্যান্ডেও হুট করে এটি বলে থাকতে পারি, আমি ওপরে উঠব, ওপরে খেলতে আপত্তি নেই। পার্থের পর আমি বলেছি, ডেভি চলে যাওয়ার পর ওপরে যেতে আমি আগ্রহী।’

আমার মনে হয় না সিডনির আগে তারা আমার কথাকে গুরুত্ব দিয়েছে। এরপর আমি বলেছি, আমি কিন্তু সত্যিই বলছি। ওপরে যেতে, নতুন বল খেলতে আগ্রহী আমি। এরপর তারা বলেছে, ‘আচ্ছা, ঠিক আছে, বিবেচনা করব, দেখা যাক কী হয়।’-আরও যোগ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১০

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১১

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১২

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১৩

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৪

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১৫

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৬

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৭

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৮

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৯

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

২০
X